Rahul Gandhi-Garry Kasparov: ‘আগে রায়বরৈলি জিতুক…’, রাহুলকে ট্রোল তাঁরই পছন্দের রুশ দাবাড়ুর! – Bengali News | Russian Grandmaster Garry Kasparov Trolls Rahul Gandhi, Says Win Rae Bareli First Before Challenging the Top, Later Clarifies
রাহুল গান্ধীকে খোঁচা রুশ দাবাড়ুর।Image Credit source: TV9 বাংলা
নয়া দিল্লি: শুধু রাজনীতিবিদরাই নন, রায়বরৈলি থেকে রাহুলের প্রার্থী হওয়া নিয়ে খোঁচা দিলেন রাশিয়ার বিখ্যাত দাবাড়ু গ্য়ারি কাসপারোভও। শুক্রবারই তিনি রাহুলকে খোঁচা দিয়ে বলেন, “সেরাদের চ্য়ালেঞ্জ করার আগে রায়বরৈলি থেকে জিতুন”। যদিও তাঁর মন্তব্য ঘিরে শোরগোল পড়তেই এ দিন তিনি সাফাই দিয়ে বলেন যে ইয়ার্কি করেছিলেন, ভারতের রাজনীতি নিয়ে তিনি নিজের মতামত জানাতে চাননি।
গোটা ঘটনার সূত্রপাত হয় দিন কয়েক আগে। কংগ্রেসের হ্যান্ডেল থেকে একটি ভিডিয়ো পোস্ট করা হয়, যেখানে দেখা যায়, নির্বাচনী প্রচারের ফাঁকেই দাবা খেলছেন রাহুল গান্ধী। পছন্দের দাবা খেলোয়াড় কে, এই প্রশ্ন করা হলে রাহুল রাশিয়ার দাবাড়ু গ্য়ারি কাসপারোভের নামই নেন।
Nice one, @Kasparov63, but can you handle this move? https://t.co/xrWFf3zLK9 pic.twitter.com/quuw4JGB43
— Ranvir Shorey (@RanvirShorey) May 3, 2024
শুক্রবার রাহুল গান্ধী রায়বরৈলি থেকে মনোনয়ন জমা দিতেই তাঁকে নিয়ে মজা করে অভিনেতা রণবীর সোরে রাহুল গান্ধীরই একটি ভিডিয়ো পোস্ট করেন, যেখানে রাহুলের হাত থেকে ফোন পড়ে যেতে দেখা যায়। এই পোস্টে রাশিয়ান গ্রান্ডমাস্টারকে ট্যাগ করেছিলেন রণবীর সোরে। তাঁর ওই পোস্টের জবাবেই কাসপারোভ লেখেন, ” সেরাদের চ্যালেঞ্জ করার আগে রায়বরৈলি জিতুক”।
Traditional dictates that you should first win from Raebareli before challenging for the top! 😂
— Garry Kasparov (@Kasparov63) May 3, 2024
তাঁর এই রিপ্লাইতেই শোরগোল পড়ে যায়। যদিও পরে গ্রান্ডমাস্টার আরেকটি পোস্ট করে বলেন, “আশা করি আমার মজাকে ভারতীয় রাজনীতি সম্পর্কে জ্ঞান বলে গণ্য করা হবে না। কিন্তু ১০০০ চোখের রাক্ষস হিসাবে, যে নামে আমায় ডাকা হত, আমি কোনও রাজনীতিবিদকে আমার পছন্দের খেলায় ব্যর্থ হতে দেখতে পারি না।”
I very much hope my little joke does not pass for advocacy or expertise in Indian politics! But as an “all-seeing monster with 1000 eyes,” as I was once described, I cannot fail to see a politician dabbling in my beloved game!
— Garry Kasparov (@Kasparov63) May 3, 2024