Kunal Ghosh-Derek: আজই ‘মান’ ভাঙবে কুণালের! মমতার নির্দেশ পেয়েই তৎপর ডেরেকরা – Bengali News | Kunal Ghosh meeting with Bratya Basu and Derek OBrien amid controversy
কুণালকে নিয়ে জরুরি বৈঠকImage Credit source: GFX- TV9 Bangla
কলকাতা: ভোটের মাঝে কুণাল ঘোষকে নিয়ে যা হয়েছে, কুণাল যে সব কথা বলেছেন, তা যে তৃণমূলকে অস্বস্তিতে ফেলেছে, তা বলার অপেক্ষা রাখে না। দলীয় পদ থেকে সরিয়ে দেওয়ার পর থেকেই বিস্ফোরক সব মন্তব্য করেছেন তিনি। নিয়োগ দুর্নীতি নিয়েও দলের দিকে আঙুল তুলেছেন সম্প্রতি। তবে এবার কাটতে পারে জট। আজ শনিবার সকালে কুণাল ঘোষকে নিয়েই শুরু হল তৃণমূলের জরুরি বৈঠক। ডেরেক ও ব্রায়েনের বাড়িতেই সেই বৈঠক বসেছে বলে সূত্রের খবর। ঘাসফুলের অন্দরে শোনা যাচ্ছে, ভোটের মাঝেই সব জট কাটিয়ে ফেলতে চায় তৃণমূল। বৈঠক শেষ হলেই বোঝা যাবে সব অস্বস্তি কাটল কি না।
সূত্রের খবর, এদিন সকালে কুণাল ঘোষকে নিজের গাড়িতে করে ডেরেকের বাড়িতে নিয়ে যান ব্রাত্য বসু। তিন নেতার বৈঠক চলছে সেখানে। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই এই জরুরি বৈঠক হচ্ছে বলে সূত্রের খবর। ভোটের মাঝে ড্যামেজ কন্ট্রোল করার প্রক্রিয়া চলছে বলে মনে করছে রাজনৈতিক মহল।
গত বুধবার যে বিবৃতি দিয়ে কুণালকে পদ থেকে সরানোর কথা বলা হয়েছিল, তাতে সই ছিল ডেরেক ও ব্রায়েনের। এরপরই ডেরেককে কুইজ মাস্টার বলে কটাক্ষ করেছিলেন কুণাল ঘোষ।
সবিস্তারে আসছে…