৮৮ বছরে আবারও বিয়ের পিঁড়িতে ধর্মেন্দ্র, দুই ছেলের অনুপস্থিতিতেই সাত পাকে ঘোরা - Bengali News | Dharmendra get married again then what happened with hema malini - 24 Ghanta Bangla News
Home

৮৮ বছরে আবারও বিয়ের পিঁড়িতে ধর্মেন্দ্র, দুই ছেলের অনুপস্থিতিতেই সাত পাকে ঘোরা – Bengali News | Dharmendra get married again then what happened with hema malini

Spread the love

ধর্মেন্দ্র, দুটি বিয়ে অভিনেতার। কেরিয়ারের শুরুতেই সাত পাকে বাঁধা পড়েছিলেন তিনি। একটা নির্দিষ্ট সময়ের পর তাঁকে দেখা যায় সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে। যদিও ধর্মেন্দ্র প্রথম স্ত্রীকে ডিভোর্স দেননি। বরং দুই সংসারের সঙ্গেই তাঁর যোগাযোগ বর্তমান। যা নিয়ে কোনও দিন কোনও ক্ষোভ প্রকাশ করেননি তাঁর দ্বিতীয় স্ত্রী হেমা মালিনী। কারণ একটা সময় তাঁকে বারবার প্রশ্নের মুখে পড়তে হয়েছিল। তাঁর বিয়ের সিদ্ধান্তকে অনেকেই কটাক্ষ করেছিলেন। কিন্তু তাতে লাভের লাভ কিছু হয়নি। হেমা নিজের সিদ্ধান্ত ছিলেন অনঢ়। এবার সামনে এল অন্য ছবি। ৮৮ বছর বয়সে এসে আবার বিয়ের পিঁড়িতে বসলেন ধর্মেন্দ্র? হেমাকে ছেড়ে আবার পাকলেন নতুন সংসার?

না, একেবারেই তা সত্যি নয়। বরং তাঁরা তাঁদের বিবাহ বার্ষিকীতে নতুন করে সাত পাকে বাঁধা পড়লেন। বিশাল মালা গলায় পড়ে হেমার পাশে দাঁড়িয়ে তুললেন ছবি। যদিও এই অনুষ্ঠানে সম্ভবত উপস্থিত ছিলেন না তাঁর দুই পুত্র সন্তান। তাঁরা কখনই মন থেকে ধর্মেন্দ্রর দ্বিতীয় বিয়ে মেনে নিতে পারেননি। শুরুতে তাই হেমার সঙ্গে তাঁদের সম্পর্ক ছিল ভীষণ খারাপ। তা নিয়ে একাধিক সাক্ষাৎকারে মুখও খুলেছিলেন তাঁরা।

যদিও সময়ের সঙ্গে সঙ্গে সেই দূরত্ব অনেকটা কমে যায়। যা নিয়ে কারও মনে কোনও প্রশ্নওই ছিল না। এখন সকলে মিলে মিশেই থাকেন তাঁরা। যদিও মাঝে শোনা গিয়েছিল যে ধর্মেন্দ্র নাকি এখন তাঁর প্রথম স্ত্রীর সঙ্গেই থাকেন। তিনি এখন তাঁর দ্বিতীয় স্ত্রী হেমার সঙ্গে নাকি থাকেন না। তা বলে সম্পর্কে ফাটল  নয়। দুই পরিবারকেই সময় দিতে চান তিনি। তবে হেমার সঙ্গে সম্পর্কে যে বিন্দুমাত্র ফাঁক তৈরি হয়নি, তা এক প্রকার স্পষ্ট হয়ে গেল এই ছবি সামনে আসতে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *