একদিনে কোটি টাকা, বলিউড স্টার করণ জোহর দর কত জানেন? – Bengali News | Do you know how much karan johar earn from a single episode
কফি উইথ করণ শো নিয়ে বরাবরই চর্চা থাকে তুঙ্গে। কোনওবারই তার ব্যতিক্রম হয় না। তবে সব থেকে বেশি যা সকলের নজর কাড়ে আটতম সিজ়নে তা হল করণ জোহরের বোল্ড উপস্থাপনা। বারবার কটাক্ষের শিকার হওয়া করণ জোহর সেবার নিজে মুখে সমস্ত ট্রোল দর্শক দরবারে এনে হাজির করলেন। একের পর এক কমেন্ট সেখানে ভাইরাল হতে দেখা যায়। কখনও তিনি উল্লেখ করেন তাঁর যৌন অভিমুখ নিয়ে ব্যঙ্গ প্রসঙ্গ, কখনও আবার তিনি নিজেই স্বজন পোষন প্রসঙ্গে সরব হয়েছিলেন। তবে একাধিকবার শোয়ে সঞ্চালনা করতে এসে অন্যস্বাদের অভিজ্ঞতা হয় করণ জোহরের।
প্রসঙ্গত করণ জোহর প্রথম থেকেই, একের পর এক শো যখন চর্চার কেন্দ্রে জায়গা করে নেয়, ঠিক তখনই করণ জোহরকে বারবার কটাক্ষের শিকার হতে হয়। করণ জোহর মোটা টাকা আয় করেন এই রিয়্যালিটি টক শো থেকে। যেখানে এপিসোড পিছু তিনি নিয়ে থাকেন ১ থেকে ২ কোটি টাকা। এখানেই শেষ নয়, বলিউডের অন্যতম জনপ্রিয় পরিচালক ও প্রযোজকের আয় নেহাতই কম নয়। রয়েছে মোটা টাকা। তিনি মোট কত কোটির মালিক জানেন? তাঁর সম্পত্তি মোট ১৫০২ কোটি টাকার। ধর্ম প্রযোজনা সংস্থার মোট সম্পত্তি হল ৩০০০ কোটি টাকা। করণ বর্তমানে ৩২ কোটির একটি বাংলোতে থাকেন।
করণ জোহর মানেই বলিউডের এক স্তম্ভ। অনেকেই মনে করেন করণ জোহরের হাত ধরে বলিউডে পা রাখা মানেই কেরিয়ারে এক ধাক্কায় অনেকটা এগিয়ে যাওয়া। আদপে বিষয়টা এতটা সহজ না হলেও অনেকেই আছেন ইন্ডাস্ট্রিতে, যিনি করণকে গডফাদার বলে মনে করে থাকেন।