Firhad Hakim: 'কারও মনে কোনও সন্দেহ থাকলে, ঝেড়ে ফেলুন', হোটেলে ডেকে শুনিয়ে দিলেন ফিরহাদ - Bengali News | TMC Firhad Hakim important meeting with TMC Councillors of Kolkata ahead of Lok Sabha Election 2024 - 24 Ghanta Bangla News
Home

Firhad Hakim: ‘কারও মনে কোনও সন্দেহ থাকলে, ঝেড়ে ফেলুন’, হোটেলে ডেকে শুনিয়ে দিলেন ফিরহাদ – Bengali News | TMC Firhad Hakim important meeting with TMC Councillors of Kolkata ahead of Lok Sabha Election 2024

Spread the love

কলকাতা: কলকাতায় ভোট রয়েছে একেবারে শেষ দফায়। ১ জুন। তার আগে শুক্রবার দলীয় কাউন্সিলরদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। ধর্মতলার এক অভিজাত হোটেলে এদিন তৃণমূলের কাউন্সিলরদের নিয়ে বৈঠক করেন তিনি। বৈঠকে উপস্থিত ছিলেন উত্তর ও দক্ষিণ কলকাতার শাসক দলের প্রায় সব কাউন্সিলরই। প্রায় ঘণ্টাখানেকের ওই বৈঠকে দলীয় কাউন্সিলরদের উদ্দেশে একগুচ্ছ গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন ফিরহাদ। বৈঠক সূত্রে খবর, দলীয় কাউন্সিলরদের তিনি বলে দিয়েছেন, কাউন্সিলরদের নিজেদের মধ্যে সমন্বয় রেখে প্রত্যেকটি ওয়ার্ডে জিততে হবে।

জানা যাচ্ছে, এদিনে বৈঠকে ফিরহাদ কাউন্সিলরদের বলেছেন, ‘সকলেই ১০০ শতাংশ কাজ করেছেন। তবু এখনও পর্যন্ত যদি কেউ কিছু কম করে থাকেন, বা কারও মনে যদি কোন সন্দেহ থেকে থাকে, তাহলে ঝেড়ে ফেলুন। ভোটটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট।’ বৈঠক সূত্রে খবর, ফিরহাদ হাকিম দলীয় নেতাদের বলেছেন, ‘নিজেদের মধ্যে ব্যক্তিগত স্তরে সমস্যা থাকতেই পারে। কিন্তু ভোটের সময় সেই সব ভুলে গিয়ে সকলকে একসঙ্গে হয়ে লড়তে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় দিনরাত খাটছেন। এতদিন ধরে তিনি বাড়ির বাইরে। রোদে জলে লড়াই চালাচ্ছেন। প্রত্যেকটা আসন আমাদের কাছে সম্মানের। তাই প্রতিটি আসন জিততে হবে।’ এবারের লোকসভা ভোটে দলের প্রত্যেক কাউন্সিলর যাতে নিজের এলাকায় লিডের লক্ষ্য নিয়ে লড়াইয়ে নামেন, সেই বার্তাই ফিরহাদ দিয়েছেন বলে জানা যাচ্ছে।

বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফিরহাদ জানিয়েছেন, ‘প্রত্যেক কাউন্সিলরের কী দায়িত্ব, দলের জন্য কে কীভাবে কাজ করবেন, সেটা নিয়ে আলোচনা হয়েছে। কার কী সমস্যা সেটা জানা হয়েছে। এটা পুরোটাই একটি অভ্যন্তরীণ বৈঠক। কাউন্সিলদের নিজেদের ওয়ার্ডে লড়াই করতে হবে। তৃণমূল প্রার্থীদের জেতাতে হবে। এতে আমাদের পৌরদলের সম্মান বাড়বে।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *