Rain Forecast: অবশেষে স্বস্তি, আসছে বৃষ্টি, ভিজতে চলেছে এই জেলাগুলি - Bengali News | Rain forecast in these districts of West Bengal amid intense heat - 24 Ghanta Bangla News
Home

Rain Forecast: অবশেষে স্বস্তি, আসছে বৃষ্টি, ভিজতে চলেছে এই জেলাগুলি – Bengali News | Rain forecast in these districts of West Bengal amid intense heat

Spread the love

কলকাতা: তীব্র তাপপ্রবাহে জ্বলছে বাংলা। তাপপ্রবাহ জ্বলছে একাধিক জেলায়। বাংলার একাধিক প্রান্তের তাপমাত্রা ৪২ থেকে ৪৫ ডিগ্রির গণ্ডি পর্যন্ত পার করেছে ফেলেছে। হাওয়া অফিস বলছে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গ জুড়ে তাপপ্রবাহ চলবে। কলকাতাতেও শনিবার পর্যন্তই তাপপ্রবাহ (Heat Wave)। তবে রবিবার দক্ষিণের শুধু ৭ জেলায় তাপপ্রবাহের সতর্কতা থাকছে। তবে অবশেষে আশার কথা শোনাচ্ছে হাওয়া অফিস। দহন জ্বালার হাত থেকে ধীরে ধীরে মিলবে রেহাই। শনিবার উপকূলের ৩ জেলায় বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর। রবিবার বিক্ষিপ্ত বৃষ্টির আভাস দক্ষিণবঙ্গে। সোম-মঙ্গলে রাজ্য জুড়ে বৃষ্টির আশা। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে একাধিক জেলায়। রবিবারের পর গোটা রাজ্যেই ৪০ ডিগ্রির নীচে নেমে যেতে পারে পারদ। 

শনিবার থেকে উপকূলবর্তী এলাকাগুলিতে বৃষ্টি শুরু হবে বলে জানাচ্ছে মৌসম ভবন। রবিবার পূর্ব মেদিনীপুর, দুই ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূমে হালকা সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিরও দেখা মিলতে পারে। অন্যদিকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাতেও। বৃষ্টি চলবে দার্জিলিং, কালিম্পংয়ে। শনিবার থেকে দার্জিলিং কালিম্পংয়ের পাশাপাশি বৃষ্টি বাড়বে আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে।

এদিকে গরমের দাপটে সদ্য শেষ হওয়া এপ্রিল পাল্লা দিচ্ছে সাত দশকের পুরনো রেকর্ডের সঙ্গে। গত ৩০ এপ্রিল কলকাতার পারদ উঠে গিয়েছিল ৪৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। ২৯ তারিখে ছিল ৪১.৭ ডিগ্রি সেলসিয়াস। ইতিহাস বলছে, ১৯৫৪ সালের ২৫ এপ্রিল কলকাতার তাপমাত্রা ছিল ৪৩.৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। ১৯৮০ সালের এপ্রিল মাসের ২৫ তারিখ তাপমাত্রা ছিল ৪১.৭ ডিগ্রি সেলসিয়াস। ১৯৫৪ সালের ২৫ এপ্রিল কলকাতার পারা ছিল ৪৩.৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। সেটাই যদিও এখনও পর্যন্ত সর্বকালের সেরা রেকর্ড। 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *