India T20 World Cup squad: টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা ভারতের, একঝাঁক চমক! – Bengali News | India’s squad for ICC Men’s T20 World Cup 2024 announced
জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। যাবতীয় জল্পনার অবসান। বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করে দিলে ভারতীয় ক্রিকেট বোর্ড। দলে একঝাঁক চমক। আমেদাবাদে বোর্ডের দল নির্বাচনী বৈঠক হয়। সেখানে উপস্থিত ছিলেন বোর্ড সচিব জয় শাহ, নির্বাচক প্রধান অজিত আগরকর। নানা প্রশ্ন ছিল টিম বাছাই নিয়ে। দীর্ঘ আলোচনা হয়। একঝাঁক চমক রয়েছে ভারতীয় দলে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পারফরম্যান্সকে যে গুরুত্ব দেওয়া হয়েছে, টিম বাছাইয়েই পরিষ্কার।
ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ আগেই ঘোষণা করে দিয়েছিলেন, বিশ্বকাপে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। তবে ভাইস ক্য়াপ্টেন নিয়ে লড়াই ছিল দু-জনের।
পুরো টিম: রোহিত শর্মা (ক্যাপ্টেন), যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ (কিপার), সঞ্জু স্যামসন (কিপার), হার্দিক পান্ডিয়া (ভাইস ক্যাপ্টেন), শিবম দুবে, রবীন্দ্র জাডেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, অর্শদীপ সিং, জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ।
রিজার্ভ: শুভমন গিল, রিঙ্কু সিং, খলিল আহমেদ, আবেশ খান।
বিস্তারিত আসছে…