বাগদান হওয়ার পরেও কেন করিশ্মাকে বিয়ে করলেন না অভিষেক? 'নিজের বাবার সঙ্গে...' - Bengali News | Main reason why Abhishek Bachchan refused to marry Karisma Kapoor - 24 Ghanta Bangla News
Home

বাগদান হওয়ার পরেও কেন করিশ্মাকে বিয়ে করলেন না অভিষেক? ‘নিজের বাবার সঙ্গে…’ – Bengali News | Main reason why Abhishek Bachchan refused to marry Karisma Kapoor

Spread the love

বাগদান হয়ে গিয়েছিল তাঁদের। গোটা বলিউড জানত খুব শীঘ্রই বিয়ে করবেন করিশ্মা কাপুর ও অভিষেক বচ্চন। সালটা ২০০২– এক পার্টিতে সবাইকে চমকে দিয়ে অমিতাভ বচ্চন ও জয়া বচ্চন ঘোষণা করেছিলেন ছেলের বাগদানের কথা। সব ঠিক হয়ে যাওয়ার পরেও কেন ভাঙে বিয়ে? বলিউডের অন্দরমহলে কান পাতলে শোনা যায় করিশ্মা কাপুরের মা জানিয়েছিলেন, কম প্রতিষ্ঠিত অভিষেকের সঙ্গে মেয়ের বিয়ে দিতে চান না বলেই ভাঙে বিয়ে। সত্যিই কি তাই?

বলিউডের অন্দরমহল বলে, একদমই সঠিক নয় এই তথ্য। সূত্রের কথায়, “করিশ্মা চেয়েছিলেন অমিতাভের বাড়ি জলসাতে না থাকতে। অভিষেককে নিয়ে আলাদা থাকতে চেয়েছিলেন তিনি। কিন্তু বাবা অন্তপ্রাণ অভিষেক নিজের বাবার সঙ্গে এমনটা করতে পারেননি।” একসঙ্গে থাকাতেই বিশ্বাসী ছিলেন অমিতাভ। তাই আলাদা হতে পারবেন না বলে করিশ্মাকেই জীবন থেকে দূরে সরান অভিষেক। শোনা যায়, করিশ্মা নাকি এও দাবি করেন, বচ্চন পরিবারের অর্ধেক সম্পত্তি লিখে দিতে হবে তাঁর হবু স্বামীকে। এই কথাও মানেনি অমিতাভের পরিবার।

দিন গিয়েছে, বছর গিয়েছে, বচ্চন পরিবারের সঙ্গে সম্পর্ক যদিও খুব একটা ভাল হয়নি করিশ্মা। পরবর্তীতে ব্যবসায়ীকে বিয়ে করেন করিশ্মা। কিন্তু সেই বিয়ে সুখের হয়নি। যদিও এই মুহূর্তে ঐশ্বর্যাকে নিয়ে সুখের সংসার অভিষেকের। রয়েছে এক কন্যাও। মাঝে তাঁদের বিচ্ছেদের গুঞ্জন সামনে এলেও তা নেহাতই রটনা, এমনটাই জানাচ্ছে তাঁদের ঘনিষ্ঠরা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *