বয়সের ফারাকেই শেষ হয় প্রেম? ইমনের থেকে কতটা ছোট শোভন? - Bengali News | Do you know iman chakraborty and shovan ganguly age difference - 24 Ghanta Bangla News
Home

বয়সের ফারাকেই শেষ হয় প্রেম? ইমনের থেকে কতটা ছোট শোভন? – Bengali News | Do you know iman chakraborty and shovan ganguly age difference

Spread the love

একসময় দুরন্ত প্রেম ছিল তাঁদের। নিজেদের প্রেমের কথা কখনওই গোপন রাখেননি গায়ক শোভন গঙ্গোপাধ্যায় ও ইমন চক্রবর্তী। সঙ্গীতই মিলিয়েছিল তাঁদের। জীবন বেঁধেছিল এক অন্য সুরে। যদিও কিছু বছর পরেই বিচ্ছেদ হয়ে যায় তাঁদের। কেন ভেঙেছিল তাঁদের প্রেম? এ নিয়ে টলিপাড়ায় আজও চলে আলোচনা। ইমন ও শোভনের বয়সের ফারাক সম্পর্কে প্রায় সকলেই অবগত। ইমনের থেকে অনেকটা ছোট ছিলেন শোভন। সেই কারণেই কি ভাঙে প্রেম? ইমনের থেকে ঠিক কতটা ছোট ছিলেন শোভন? জেনে নেওয়া যাক, টিভিনাইন বাংলার এই প্রতিবেদনে।

১ এপ্রিল ১৯৯৩, এই হল শোভনের জন্মদিন। অন্যদিকে উইকিপিডিয়া জানাচ্ছে ইমন জন্মেছেন ১৯৮৯ সালের ১৩ সেপ্টেম্বর। শোভনের থেকে তিনি প্রায় বছর চারেকের বড় ছিলেন। বয়সের ফারাকে তাঁদের প্রেম শেষ হয়েছে কিনা তা নিয়ে জল্পনা রয়েছে। তবে রচনা বন্দ্যোপাধ্যায় সঞ্চালিত একবার মা’কে নিয়ে এসেছিলেন শোভন। সেখানে তাঁর প্রেম নিয়ে প্রশ্ন রেখেছিলেন রচনা। যদিও শোভনের মা ইমনের সঙ্গে তাঁর প্রেম নিয়ে যা বলেছিলেন, তাতে মোটেও খুশি হননি ইমন ভক্তরা। তবে সে সব অতীত। প্রেম শেষ হয়েছে বলে যে বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে এমনটা কিন্তু নয়। এখনও বন্ধু তাঁরা। একসঙ্গে কাজও করেন।

বর্তমানে নীলাঞ্জনের সঙ্গে সুখে সংসার করছেন ইমন। অন্যদিকে শোভনও এই মুহূর্তে পুরোদস্তুর রয়েছেন অভিনেত্রী সোহিনী সরকারের প্রেমে। যদিও নিজেদের প্রেমের কথা স্বীকার করেননি তাঁরা। তবে ইন্ডাস্ট্রির খবর জুলাই মাসে বিয়ে করবেন তাঁরা। শেষ মুহূর্তের প্রস্তুতি নাকি চলছে চুটিয়ে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *