Sandeshkhali Case: সুপ্রিম-দুয়ারে 'মুলতুবি' হয়ে গেল সন্দেশখালি মামলা - Bengali News | Sandeshkhali Case at Supreme Court Pendency of hearing - 24 Ghanta Bangla News
Home

Sandeshkhali Case: সুপ্রিম-দুয়ারে ‘মুলতুবি’ হয়ে গেল সন্দেশখালি মামলা – Bengali News | Sandeshkhali Case at Supreme Court Pendency of hearing

Spread the love

নয়া দিল্লি: সন্দেশখালি মামলার শুনানি আপাতত মুলতুবি হয়ে গেল সুপ্রিম কোর্টে। পরবর্তী শুনানি গ্রীষ্মকালীন ছুটির পর জুলাই মাসে হবে। ফলে আপাতত খুব একটা স্বস্তি হল না রাজ্যের। রাজ্য সরকারের তরফে আইনজীবী অভিষেক মনুসিংভি শুনানি পিছনোর আবেদন জানান সোমবার। কিছু গুরুত্বপূর্ণ তথ্য এসেছে যা শুনানিতে পরবর্তী ক্ষেত্রে প্রাসঙ্গিক হতে পারে বলে জানান। আপাতত দু’ সপ্তাহ শুনানি পিছনোর আবেদন জানান তিনি।

তবে সিংভির আবেদনের বিরোধিতা করেন সলিসিটর জেনারেল তুষার মেহতা এবং অ্যাডিশনাল সলিসিটর জেনারেল এসভি রাজু। তাঁরা বলেন, সুপ্রিমকোর্টে বিচারাধীন এই বিষয়কে কাজে লাগিয়ে হাইকোর্টে যেন মামলা প্রভাবিত করার চেষ্টা না হয়। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে গ্রীষ্মকালীন ছুটির পর জুলাই মাসে পরবর্তী শুনানি হবে।

সন্দেশখালি মামলায় কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল। তারই বিরোধিতা করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয় রাজ্য সরকার। বিচারপতি বিআর গাভাই এবং সন্দীপ মেহেতার এজলাসে এই মামলার শুনানি হয়। সন্দেশখালিতে জমি দখল এবং মহিলাদের নির্যাতনের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *