KKR vs DC, IPL 2024: মহারাজের DC-র বিরুদ্ধে ফিরল গম্ভীরের ‘সেরা অস্ত্র’ – Bengali News | Mitchell Starc is back into KKR playing XI, Delhi Capitals captain Rishabh Pant won toss and elected to bat first against Kolkata Knight Riders in IPL 2024
মহারাজের DC-র বিরুদ্ধে ফিরল গম্ভীরের ‘সেরা অস্ত্র’Image Credit source: PTI
কলকাতা: ইডেন গার্ডেন্স আজ তুমি কার? এই প্রশ্ন থেকে থেকেই আসছে ক্রিকেট প্রেমীদের মনে। ক্রিকেটের নন্দনকাননের গ্যালারিতে আজ বঙ্গভঙ্গ হতে পারে। নেপথ্যে সৌরভ গঙ্গোপাধ্যায় ও গৌতম গম্ভীর। সোমবার আইপিএলের ম্যাচে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও দিল্লি ক্যাপিটালস। সৌরভ ও গৌতম এখন আর আইপিএলে খেলেন না। দিল্লির ডিরেক্টর অব ক্রিকেট মহারাজ। আর গৌতি ফিরেছেন নাইট সংসারে মেন্টর হয়ে। দুই টিমের চলতি আইপিএলে পয়েন্ট ১০। কিন্তু পয়েন্ট টেবলের দুইয়ে রয়েছে কেকেআর, আর দিল্লি ছয়ে। দু’টো দলই প্লে অফের রাস্তা সহজ করতে চায়।
ঘরের মাঠে শেষ ম্যাচ হেরেছে কেকেআর। অন্যদিকে ঘরের মাঠে জোড়া ম্যাচ জিতে কলকাতায় এসেছে ঋষভ পন্থের দিল্লি। ইডেনে আজ টস জিতলেন দিল্লির ক্যাপ্টেন ঋষভ পন্থ।