Rinku Singh: শাহরুখ স্যার এলেই নাচায়... SRK-র সঙ্গে বন্ডিংয়ের কথা শোনালেন রিঙ্কু সিং - Bengali News | Whenever SRK sir comes he looks for me to dance, says KKR star Rinku Singh on Knights Dugout Podcast - 24 Ghanta Bangla News
Home

Rinku Singh: শাহরুখ স্যার এলেই নাচায়… SRK-র সঙ্গে বন্ডিংয়ের কথা শোনালেন রিঙ্কু সিং – Bengali News | Whenever SRK sir comes he looks for me to dance, says KKR star Rinku Singh on Knights Dugout Podcast

Spread the love

শাহরুখ স্যার এলেই নাচায়… SRK-র সঙ্গে বন্ডিংয়ের কথা শোনালেন রিঙ্কু সিং

কলকাতা: মাঠে ডাকাবুকো কেকেআরের (KKR) তারকা রিঙ্কু সিং (Rinku Singh)। কিন্তু ভূতের নাম শুনলেই রাম নাম জপেন। সম্প্রতি কেকেআরের (IPL) পডকাস্টে বেরিয়ে এসেছে রিঙ্কু সিংয়ের ভূতে ভয় পাওয়ার অজানা গল্প। নাইটস ডাগআউট পডকাস্টের তৃতীয় এপিসোডে একসঙ্গে দেখা গিয়েছে কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটার রিঙ্কু সিং এবং কেকেআরের সহকারী কোচ অভিষেক নায়ারকে। সেখানে রিঙ্কুকে একাধিক মজার প্রশ্ন করেন সঞ্চালক। শাহরুখ খান (Shah Rukh Khan) ও রিঙ্কু সিংয়ের একসঙ্গে পোজ দেওয়া একটি ছবি দেখিয়ে নেপথ্যের গল্প জানতে চান সঞ্চালক।

রিঙ্কু সিং যেমন মাঠে দুরন্ত মেজাজে থাকেন, মাঠের বাইরেও তেমনই ফুরফুরে মেজাজে থাকেন। তাঁর সদাহাস্য মুখ দেখলেই অনুরাগীদের মন ভালো হয়ে যায়। আইপিএলের ২ বারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স মালিক শাহরুখ খান। তিনি প্রতি আইপিএল মরসুমেই কেকেআরের ম্যাচ থাকাকালীন মাঠে যাওয়ার চেষ্টা করেন। তিনি কেকেআরের মালিক ঠিকই, কিন্তু দলের ক্রিকেটারদের সঙ্গে বন্ধু, দাদার মতো মেশেন।

শাহরুখ খানের সঙ্গে রিঙ্কু সিংয়ের একটা আলাদা বন্ডিং তৈরি হয়েছে। রিঙ্কু মাটির মনের মানুষ, তাই হয়তো বলিউডের বাদশার মনে তিনি সহজে জায়গা করে নিয়েছেন। শাহরুখ খান কখনও রিঙ্কুকে ‘মেরা বাচ্চা’ বলেছেন। কখনও আবার তাঁর সঙ্গে নাচও করেছেন এসআরকে। আবার কেকেআরের ম্যাচ শেষ হলে রিঙ্কুর সঙ্গে মাঠে খুনসুটি করতেও দেখা গিয়েছে শাহরুখকে।

এসআরকে ও রিঙ্কুর পোজ দেওয়া ছবির প্রসঙ্গে নাইট পডকাস্টের সঞ্চালক জিজ্ঞাসা করার পর কেকেআরের তারকা বলতে শুরু করেন, ‘শাহরুখ স্যার যখনই আসেন আমাকে খোঁজেন। আমরা একসঙ্গে নাচ করি। স্যারের সঙ্গে আমি তো ২-৩ ঘণ্টা আমরা নাচ করি। আমাদের আঙুল দেখুন এক রকম নেই। হাত রাখার ধরনও আমাদের এক রকম নয়।’ রিঙ্কুর এই কথা শুনে হাসতে হাসতে গড়াগড়ি খেতে থাকেন পডকাস্টের সঞ্চালক ও কেকেআরের সহকারী কোচ অভিষেক নায়ার।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *