LSG vs RR IPL Match Result: মিস ফিল্ডিংয়ের খেসারত! সঞ্জুর ম্যাচ উইনিং ইনিংস, জুড়েলের স্যালুট – Bengali News | Lucknow Super Giants vs Rajasthan Royals IPL Match Result 2024 Know Who Won LSG vs RR IPL Match on 27 04 2024 Highlights Bengali
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে জয়ের ধারা অব্যাহত রাখল রাজস্থান রয়্যালস। চতুর্থ উইকেটে অনবদ্য পার্টনারশিপ সঞ্জু স্যামসন ও ধ্রুব জুড়েলের। লখনউয়ের মাঠে ৭ উইকেটের বড় জয়। অথচ টপ অর্ডার ব্যর্থতায় প্রবল চাপে ছিল রাজস্থান। লখনউয়ের মাঠে এই জয়ে প্লে-অফের দৌড়ে এক পা বাড়িয়ে রাখলেন সঞ্জুরা। ম্যাচের নায়ক নিঃসন্দেহে রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন। চাপের মুখে দুর্দান্ত ইনিংস। লখনউকে অস্বস্তিতে ফেলে তাঁদের ফিল্ডিংও।
এ মরসুমের সবচেয়ে ধারাবাহিক দল রাজস্থান রয়্যালস। একটিই মাত্র ম্যাচ হেরেছে তারা। ঘরের মাঠে সেই হারের ভাষা হারিয়েছিলেন সঞ্জু স্যামসন। শেষ বলে সেই হার মেনে নিতে পারেননি। তবে দুর্দান্ত ভাবে ঘুরে দাঁড়িয়েছিলেন পরের ম্যাচ থেকেই। আর পিছন ফিরে তাকায়নি রাজস্থান। লখনউয়ের বিরুদ্ধে বিশাল রানের টার্গেট ছিল তাদের। ক’দিন আগে ইডেনে রেকর্ড রান তাড়া করে জিতলেও লখনউয়ের পিচে ১৯৭ রানের টার্গেট সহজ ছিল না। তবে চতুর্থ উইকেট জুটিটাই সব সহজ করে দিল।
বিস্তারিত আসছে…