BJP: কাসভের ফাঁসির পিছনে তাঁরই হাত, ২৬/১১ মামলার বড় মুখকে প্রার্থী করল বিজেপি - Bengali News | BJP Candidate Ujjwal Deorao Nikam to contest from Mumbai North Middle, the man behind conviction of 26 11 accused Ajmal Kasav - 24 Ghanta Bangla News
Home

BJP: কাসভের ফাঁসির পিছনে তাঁরই হাত, ২৬/১১ মামলার বড় মুখকে প্রার্থী করল বিজেপি – Bengali News | BJP Candidate Ujjwal Deorao Nikam to contest from Mumbai North Middle, the man behind conviction of 26 11 accused Ajmal Kasav

Spread the love

২৬/১১ মামলার সরকারি আইনজীবীImage Credit source: TV9 Bangla

মুম্বই: লোকসভা ভোটে আরও এক বড় চমক দিল বিজেপি। মহারাষ্ট্রের উত্তর-মধ্য মুম্বই লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী করা হল আইনজীবী উজ্জ্বল দেওরাও নিকমকে। স্পেশাল পাবলিক প্রসিকিউটর উজ্জ্বল নিকম একাধিক গুরুত্বপূর্ণ মামলা লড়েছেন। তার মধ্যে অন্যতম হল মুম্বইয়ে ২৬/১১ জঙ্গি হামলার মামলা। গোটা দেশের নজর ছিল সেই মামলায়। বহু চর্চিত ওই মামলায় সরকারি আইনজীবী ছিলেন নিকম। ২৬/১১ হামলার একমাত্র জীবিত জঙ্গি আজমল কাসভকে ফাঁসিতে চড়ানোর নেপথ্যে অন্যতম কারিগর তিনিই। এবার সেই উজ্জ্বল দেওরাও নিকমকে লোকসভা ভোটে উত্তর-মধ্য মুম্বই থেকে দাঁড় করাল বিজেপি। এবারের ভোটে এটি একটি অন্যতম বড় চমক বলেই মনে করছে রাজনৈতিক মহল।

বিস্তারিত আসছে…

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *