CM Mamata Banerjee: দেব-জুন জিতলে ঘাটাল মাস্টারপ্ল্যান উপহার দেব: মমতা - Bengali News | If Dev Jun wins, I will give away Ghatal Master Plan as Gift, says CM Mamata Banerjee in Paschim Medinipur - 24 Ghanta Bangla News
Home

CM Mamata Banerjee: দেব-জুন জিতলে ঘাটাল মাস্টারপ্ল্যান উপহার দেব: মমতা – Bengali News | If Dev Jun wins, I will give away Ghatal Master Plan as Gift, says CM Mamata Banerjee in Paschim Medinipur

Spread the love

মমতা বন্দ্যোপাধ্যায় Image Credit source: TV-9 Bangla

পিংলা: ভোটের হাওয়ায় তপ্ত বাংলা। প্রথম দফার পর শুরু হয়ে গিয়েছে দ্বিতীয় দফার ভোট। ভোট হচ্ছে দার্জিলিং, বালুরঘাট, রায়গঞ্জে। এদিকে উত্তরে যখন ভোট হচ্ছে তখন দক্ষিণবঙ্গে জোরকদমে ভোট প্রচার করতে দেখা গেল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে। পিংলায় ঘাটালের তৃণমূল প্রার্থী দেবের সমর্থনে মাঠে নামে দেখা গেল মমতাকে। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে আক্রমণ শানালেন পদ্ম শিবিরের বিরুদ্ধে। সুর চড়ালেন দীর্ঘ নির্বাচনী প্রক্রিয়া নিয়েও। বললেন… 

  1. বিজেপি দেশটাকে বিক্রি করে দিয়েছে। মনুষ্যত্ব বিক্রি করে দিয়েছে। এনআরসি নিয়ে এসেছে। সিএএ নিয়ে এসেছে। ইউনিফর্ন সিভিল কোড নিয়ে এসেছে। কিন্তু আমরা লড়াই করে যাব।
  2. আমরা শুধু মেদিনীপুর জেলায় ৬টি মাল্টি সুপার হাসপাতাল করে দিয়েছি। এবার দেব জিতলে, জুন জিতলে আমি মেদিনীপুরকে ঘাটাল মাস্টার প্ল্য়ান উপহার দেব। 
  3. উন্নয়নে অনেক এগিয়ে বাংলা। উন্নয়নে বাংলার সঙ্গে পৃথিবীর কেউ পারবে না। পৃথিবীর সেরা বাংলা। ৬৭টা প্রকল্প আমরা চালাই। ছোট থেকে বড়, জন্ম থেকে মৃত্যু।
  4. বিজেপি ভোট চাইবার আগে আমার ৫টা প্রশ্ন থাকবে। ২০১৪ সালের নির্বাচনে জেতার পর প্রত্যেকের অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা করে দেবে বলেছিল। কেউ টাকা পেয়েছে? যখন দেয়নি তখন বিজেপির ভোট ওর বাক্সে বন্ধ করে দিন। 
  5. একশো দিনের কাজে কাদের টাকা দেওয়ার কথা? তিন বছর টাকা দেয়নি। আমরা দিয়েছি সেই টাকা। তাই বিজেপিকে একটাও ভোট নয়। 
  6.  

    ওরা সবাইকে চোর বলে নিজেরা জগৎ বিখ্যাত চোর। যে ভাবে ভারতবর্ষে ইলেকশন চলছে তাতে সারা পৃথিবী বলছে লজ্জা লজ্জা লজ্জা।   

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *