Mamata Banerjee: 'এরা হাইকোর্টকে কিনে নিয়েছে', মমতার মন্তব্যে মামলার আর্জি নিয়ে হাইকোর্টে বিকাশ - Bengali News | Bikash Ranjan Bhattacharya wants to file case against Mamata Banerjee for her comment - 24 Ghanta Bangla News
Home

Mamata Banerjee: ‘এরা হাইকোর্টকে কিনে নিয়েছে’, মমতার মন্তব্যে মামলার আর্জি নিয়ে হাইকোর্টে বিকাশ – Bengali News | Bikash Ranjan Bhattacharya wants to file case against Mamata Banerjee for her comment

মমতার মন্তব্য়ের বিরুদ্ধে আদালতে বিকাশImage Credit source: GFX- TV9 Bangla

কলকাতা: কৌস্তভ বাগচির পর এবার বিকাশ রঞ্জন ভট্টাচার্য। ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের বিরুদ্ধে দৃষ্টি আকর্ষণ আদালতের। স্কুল সার্ভিস কমিশনের ২০১৬ সালের নিয়োগ বাতিল হওয়ার পর আদালত তথা বিচার ব্যবস্থা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য করেছেন, তা থেকেই বিতর্কের সূত্রপাত। বুধবারই এ বিষয়ে হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমকে চিঠি দেন আইনজীবী কৌস্তভ বাগচি। এবার আদালতের দৃষ্টি আকর্ষণ করলেন আর এক বর্ষীয়ান আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য।

সোমবার এসএসসি-র নিয়োগ সংক্রান্ত মামলায় ২০১৬ সালের পুরো প্যানেল বাতিল করার নির্দেশ দিয়েছে। এরপরই জনসভায় হাইকোর্ট নিয়ে মন্তব্য করতে শোনা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। চাকরি হারাদের পাশে থাকার বার্তা দিতে কার্যত বিচার ব্যবস্থাকে আক্রমণ করেন তিনি। হাইকোর্টের রায়কে ‘বেআইনি’ বলে উল্লেখ করেন মমতা। আদালতকে বলেন ‘বিজেপির বিচারালয়’। এরপর বুধবার ফের হাইকোর্ট প্রসঙ্গে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী।

বুধবার বর্ধমানের এক সভা থেকে মমতা বলেন, “এরা হাইকোর্ট কিনে নিয়েছে। সুপ্রিম কোর্টের কথা আমি বলছি। সেখানে বিচার হবে, এই আশায় আছি।”

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *