Kanchan-Sreemoyee, Tollywood Gossips: কেন হঠাৎ হাসপাতালে ভর্তি হতে হল শ্রীময়ী চট্টরাজকে? – Bengali News | KANCHAN MULLICK, TOLLYWOOD: SREEMOYEE CHATTORAJ IS NOT WELL, ADMITTED TO HOSPITAL
‘প্রচারে এসো না’
চলতি লোকসভা নির্বাচনে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের হয়ে এযাবৎ প্রচার করতে দেখা যাচ্ছিল উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিককে। তবে আজ অর্থাৎ বৃহস্পতিবার কোন্নগর নবগ্রাম পঞ্চায়েত এলাকায় ভোট প্রচার ও জনসংযোগে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাঞ্চন বের হতেই ঘটে গেল এক কাণ্ড। হুডখোলা জিপ থেকে কার্যত নামিয়ে দিলেন উত্তরপাড়ার বিধায়ককে। দুঁদে রাজনীতিবিদ কল্যাণ বললেন, “আমি তো তোমায় আগের দিনই বললাম গ্রামে এসো না, রিয়্যাক্ট করছেন মহিলারা।”
কাঞ্চনের উত্তর
এ নিয়ে যখন চতুর্দিকে হইচই, তখন TV9 Bangla-কে কী বললেন কাঞ্চন? তাঁর কথায়, “আমি বুঝতে পারিনি, গিয়েছিলাম দলীয় প্রচারে এর আগেও তো কল্যাণবাবুর সঙ্গে প্রচারে গিয়েছি। আজ হঠাৎ করেই উনি বললেন, ‘যেও না, গ্রামের লোকেরা রিঅ্যাক্ট করছে। সরি টু সে, আমায় তো ভোটটা করতে হবে।’ আমিও চলে এসেছি। জানি না তিনি কেন চাননি, হয়তো তাঁর প্রচারের আলাদা কোনও স্ট্র্যাটেজি আছে তাই এমনটা বলেছেন।”
শ্রীময়ী অসুস্থ
একদিকে এতবড় ‘অপমান’ অন্যদিকে ব্যক্তিগত জীবনেও ঝড় কাঞ্চনের। বেজায় অসুস্থ তাঁর স্ত্রী শ্রীময়ী চট্টরাজ। গরম থেকে শরীর কষে গিয়ে বাড়াবাড়ি হয়ে যায় শ্রীময়ী। স্যালাইনও চলে। আপাতত অবস্থা স্থিতিশীল। সেই অবস্থাতেই হাসপাতাল থেকে ছবি শেয়ার করলেন শ্রীময়ী। পাশেই দেখা গেল কাঞ্চনকে। যুদ্ধশেষে তাঁর মুখেও হাসি।
এ কী বললেন পিঙ্কি
শ্রীরামপুরে তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচারে গিয়েছিলেন অভিনেতা-বিধায়ক কাঞ্চন মল্লিক। হুড খোলা জিপ থেকে তাঁকে নামিয়ে দিয়েছেন কল্যাণ। বসেছেন, মহিলারা রাগ করবেন। এর কারণ, কাঞ্চনের তিনটে বিয়ে এবং তিনটে বিয়েকে ঘিরে জলঘোলা। এই ব্যাপারে কাঞ্চনের প্রাক্তন স্ত্রী বলেছেন, “ওমা তাই, ওকে জিপ থেকে নামিয়ে দিয়েছে নাকি।”
অনির্বাণকে ভালবাসেন রূপঙ্করের কন্যা!
অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যর অনুরাগী সংখ্যা কম নয়। আট থেকে আশি–বহু নারীর মনের ব্যথা তিনি। সেই তালিকায় রয়েছেন গায়ক রূপঙ্কর বাগচীর কন্যা মহুল বাগচীও। বাবা রূপঙ্কর অনির্বাণের সঙ্গে কাজ করছেন, ব্যাপারটা দারুণ ভাল লেগেছে মহুলের। বাবার প্রতি ভালবাসা বেড়েছে তাঁর। ফেসবুকে রূপঙ্কর লিখেছেন, “গতকাল এই ভদ্রলোকের সঙ্গে একটি শুটিং ছিল। তারপর থেকেই বাড়ি আসা ইস্তক মহুলের যে কী আদর আমাকে, কী বলব। ভাই অনির্বাণ, তোমার আরও উন্নতি হোক! আমার মতো বাবাদের কাছে তুমি ত্রাতা মধুসূদন!””
হাওয়ায় উড়ছে মিমির পোশাক
সমুদ্রে বেড়াতে গিয়েছিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। ছবি পোস্ট করেছেন তারকা। পোস্টে উল্লেখ না থাকলেও চারপাশ দেখে বোঝা যাচ্ছে, মালদ্বীপ কিংবা লাখ্যাদ্বীপ হবে। সি বিচে প্লাস্টিকের বোতল এবং প্যাকেট দেখে রেগে গিয়েছেন। নিজেই কুড়িয়েছেন। তা দেখে নেটিজ়েনরা মিমির পোশাক নিয়ে নোংরা মন্তব্য করেছেন। মিমির যদিও তোয়াক্কা করেননি।
গরমে আরও উষ্ণ তারকা দম্পতি
গ্রীষ্মের তপ্ত দুপুরে মন ভাল করা ছবি পোস্ট করেছেন অভিনেত্রী বিদীপ্তা চক্রবর্তীর স্বামী জনপ্রিয় পরিচালক বিরসা দাশগুপ্ত। দেখা যাচ্ছে একটি সুইমিং পুলে তাঁরা। স্ত্রী বিদীপ্তার উদ্দেশ্যে ক্যাপশনে বিরসা লিখেছেন, “বুক ভরা ভালবাসা।” তা দেখে নেটিজ়েনদের একাংশ লিখেছেন, “জলেও আগুন ধরে যাবে।”
কেন ভোট দিতে পারেন না আলিয়া?
ভারতবর্ষে ভোট দিতে পারেন না অভিনেত্রী আলিয়া ভাট। তার কারণ তাঁর ভারতের নাগরিকত্ব নেই। আলিয়ার মা অভিনেত্রী সোনি রাজ়দান ব্রিটেনের বাসিন্দা, আলিয়াও তাই। ফলে কোনওবারই এ দেশে ভোট দিতে পারেন না তিনি।
নতুন প্রেমিক কঙ্কনার?
ফের প্রেমে পড়লেন অভিনেত্রী কঙ্কনা সেনশর্মা! হ্যাঁ, শুধু বলিউড গুঞ্জন নয়, এমন খবরে সায় দিয়েছেন খোদ কঙ্কনার প্রাক্তন স্বামী রণবীর সোরে! শোনা যাচ্ছে, কঙ্কনার নতুন প্রেমিক হলেন, অমল পরাশর। টিভিএফ ‘ট্রিপলিং’ ওয়েব সিরিজে চিতবন শর্মা এবং সুজিত সরকারের ‘সরদার উধম’ -এ ভগৎ সিংয়ের চরিত্রে দেখা গিয়েছিল অমলকে।