মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির টিভিতে কী চলে জানেন? খোলসা করেন মুখ্যমন্ত্রী স্বয়ং... - Bengali News | Do you know want does the women gang in chief minister mamata banerjee's house watch - 24 Ghanta Bangla News
Home

মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির টিভিতে কী চলে জানেন? খোলসা করেন মুখ্যমন্ত্রী স্বয়ং… – Bengali News | Do you know want does the women gang in chief minister mamata banerjee’s house watch

বিভিন্ন জন-সমাবেশে কিংবা কোনও সাক্ষাৎকার পর্বে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবারই বলেছেন টিভিতে সিরিয়াল দেখতে খুবই ভালবাসেন তিনি।। সারাদিনের ব্যস্ততা এবং ক্লান্তির পর রাতে যেটুকু সময় পান নিজের জন্য, হয় গল্প করেন পরিবারের সঙ্গে, না হলে বসে পড়েন টিভির পর্দার সামনে। একে-একে চলতে থাকে তাঁর সিরিয়াল দেখার পর্ব। এবং ঠিক সেই কারণেই ধারাবাহিকের চরিত্র এবং অভিনেতাদের দারুণ ভালোভাবে চেনেন মমতা। যতই ব্যস্ত মুখ্যমন্ত্রী হন না কেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে কিন্তু লুকিয়ে রয়েছে সাধারণ পরিবারের এক মা-কাকিমাই। ফলে তিনিও জনসাধারণের মতোই সিরিয়ালের পোকা। মমতা সিরিয়াল দেখেন জমিয়ে, কিন্তু জানেন কি তাঁর পরিবারের মেয়ে-বউরা কোন টিভি শো দেখতে সবচেয়ে বেশি ভালবাসেন?

চলতি লোকসভা নির্বাচনের তৃণমূল প্রার্থী ঠিক হয়নি তখনও। তার আগেই অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় সঞ্চালিত ‘দিদি নম্বর ওয়ান’ শোয়ে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জীবনে প্রথমবার কোনও রিয়্যালিটি শো-এর মঞ্চে দেখা গিয়েছিল তাঁকে। সেখানে গিয়ে নিজের ব্যক্তিজীবন সম্পর্কে অনেক কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে এটাও বলেছিলেন, তাঁর পরিবারের সকলে টিভিতে কী দেখেন!

এই খবরটিও পড়ুন

এক ব্যক্তিকে মমতা বন্দ্যোপাধ্যায় একবার বলেছিলেন, তাঁর বাড়ির মেয়ে-বউরা প্রত্যেকদিন একজোট হয়ে টিভির পর্দার সামনে বসে পড়েন ‘দিদি নম্বর ওয়ান’ দেখতে। বিগত ১০ বছর ধরে চলছে এই নন-ফিকশন রিয়্যালিটি শো। আজ পর্যন্ত কোনওদিনও মিস হয়নি একটিও এপিসোড। মমতা বলেছিলেন, খুবই ভাল লাগছে তাঁর। সত্যি বলতে, “আমি, আমার বাড়ির মেয়ে-বউরা প্রত্যেকে ‘দিদি নম্বর ওয়ান’ খুব ভালবাসো, ওদের একটাও এপিসোড মিস হয় না। সময় পেলে আমিও ‘দিদি নাম্বার ওয়ান’ দেখি ওদের সঙ্গে।”

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *