Abhishek Banerjee: 'মুম্বই থেকে এসেছি, দেখা করতে চাই', নিজের নম্বর থেকেই নাকি অভিষেকের PA-কে ফোন করেছিলেন মুম্বই হামলার ষড়যন্ত্রকারী - Bengali News | Abhishek Banerjee: Kolkata Police Started investigation of Rajaram Rege in police custody and get some important information - 24 Ghanta Bangla News
Home

Abhishek Banerjee: ‘মুম্বই থেকে এসেছি, দেখা করতে চাই’, নিজের নম্বর থেকেই নাকি অভিষেকের PA-কে ফোন করেছিলেন মুম্বই হামলার ষড়যন্ত্রকারী – Bengali News | Abhishek Banerjee: Kolkata Police Started investigation of Rajaram Rege in police custody and get some important information

Spread the love

অভিষেক বন্দ্যোপাধ্য়ায় (ফাইল ছবি)Image Credit source: Facebook

কলকাতা: কলকাতার পুলিশের হেফাজতেই রয়েছেন রাজারাম রেগে। আগেই এই ব্যক্তির নাম জড়িয়েছিল মুম্বই হামলার ষড়যন্ত্রকারী হিসাবে। পরে পুলিশ সূত্রে জানা যায়, কলকাতায় এসে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িও রেইকি করেছিলেন তিনি। রাজারামকে হেফাজতে নিয়ে আপাতত জেরা করছেন পুলিশ আধিকারিকরা। আর সেই জেরায় উঠে আসছে একের পর এক তথ্য।

তদন্তে পুলিশ জানতে পেরেছে, গত ১৯ এপ্রিল ও ২০ এপ্রিল অভিষেকের আপ্ত-সহায়ককে ফোন করেছিলেন রাজারাম রেগে। এমনকী মেসেজও করেছিলেন তিনি। ‘মুম্বই থেকে এসেছি দেখা করতে চাই’ বলে ফোন করেন তিনি। অন্য কোনও নম্বর নয়, নিজের ফোন নম্বর থেকেই নাকি একবার ফোন করেছিলেন অভিষেকের পিএ-কে। তবে কোথা থেকে অভিষেক বা তাঁর আপ্ত-সহায়কের নম্বর পেলেন অভিযুক্ত তার খোঁজ চালাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা।

পুলিশ সূত্রে খবর, কলকাতায় আসার পর শেক্সপিয়ার সরণি এলাকার একটি হোটেলে উঠেছিলেন অভিযুক্ত। বিমান বন্দর থেকে হোটেলে এসেছিলেন ক্যাবে করে। সেই ক্যাব কর্তৃপক্ষর সঙ্গে কথা বলছেন পুলিশ আধিকারিকরা। তবে যেটা জানতে পারা গিয়েছে, হোটেল বুকিং করে কয়েকদিন থাকলেও হঠাৎ করেই তিনি সেই হোটেল ছেড়ে চলে যান। শহরে আসার পর চার জনের সঙ্গে দেখা করেছিলেন রাজারাম রেগে। সেই চার ব্যক্তিকেও ডাকার কাজ শুরু করেছে লালবাজার।

তবে প্রাথমিক তদন্তে পুলিশকে ভাবাচ্ছে হোটেলের বিষয়টি। কারণ তাঁর বেশিদিন হোটেলে থাকার কথা থাকলেও কেন আগেভাগেই তিনি হোটেল ছেড়েছিলেন তার সদুত্তর এখনও মেলেনি। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, হেফাজতে খুব কম কথা বলছেন রাজারাম। তদন্তকারী আধিকারিকদের দাবী, বারংবার নিজের বয়ান বদল করে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। যতবারই তাঁকে জিজ্ঞাসা করা হচ্ছে কেন এসেছিলেন কলকাতায়, ততবারই নাকি তিনি উত্তর দিচ্ছেন, ‘এমনি এসেছিলেন’।

বস্তুত, কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স রাজারাম রেগেকে মুম্বই থেকে গ্রেফতার করেছিল গত কয়েকদিন আগে। এই ব্যক্তির অপর বড় পরিচয় হল, তিনি একসময় শিবসেনা নেতা ছিলেন। ২৬/১১ মুম্বই হামলার তদন্তে এই রেগের নাম উঠে এসেছিল।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *