SSC Recruitment Scam: ২৫০০০ চাকরি বাতিল হওয়ার পরই সুপ্রিম কোর্টে যাচ্ছে SSC – Bengali News | School Service Commission is going to Supreme Court after High court order to reject over 25000 jobs
সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে এসএসসিImage Credit source: GFX- TV9 Bangla
কলকাতা: যোগ্য বা অযোগ্য বলে কোনও নির্দিষ্ট সংখ্যা দেওয়া হয়নি। স্কুল সার্ভিস কমিশনের ২০১৬ সালের পুরো প্যানেল বাতিল করেছে কলকাতা হাইকোর্ট। এবার সেই মামলায় সুপ্রিম কোর্টে যাচ্ছে এসএসসি। আগামিকাল, বুধবারই তারা শীর্ষ আদালতে যাচ্ছে বলে সূত্রের খবর। ‘যোগ্য’ চাকরি প্রাপকদের হয়ে সওয়াল করবে এসএসসি। শুধুমাত্র কমিশন নয়, রাজ্য সরকার, চাকরিহারা প্রার্থীরাও শীর্ষ আদালতের দ্বারস্থ হবেন বলে সূত্রের খবর।
স্কুল সার্ভিস কমিশনের দাবি, গত বছরের ২০ ডিসেম্বর ও চলতি বছরের ৫ জানুয়ারি হলমনামা দিয়ে আদালতকে যোগ্য-অযোগ্যের সংখ্যা দেওয়া হয়েছিল। সেই হলফনামা নিয়েই সুপ্রিম কোর্টে যাচ্ছে এসএসসি।
সবিস্তারে আসছে…