IPL 2024: ধোনির জন্য কপাল খুলল দীপক হুডার, LSG তারকা পুরস্কার পেতেই থ - Bengali News | Deepak hooda gets awarded for delaying ms dhonis arrival by dropping ravindra jadejas catch in lsg vs csk ipl 2024 match watch video - 24 Ghanta Bangla News
Home

IPL 2024: ধোনির জন্য কপাল খুলল দীপক হুডার, LSG তারকা পুরস্কার পেতেই থ – Bengali News | Deepak hooda gets awarded for delaying ms dhonis arrival by dropping ravindra jadejas catch in lsg vs csk ipl 2024 match watch video

Spread the love

IPL 2024: ধোনির জন্য কপাল খুলল দীপক হুডার, LSG তারকা পুরস্কার পেতেই থ

কলকাতা: জয় হোক বা হার, আইপিএলের (IPL) একাধিক ফ্র্যাঞ্চাইজি টিমের ক্রিকেটারদের বরাবর মনোবল বাড়ানোর চেষ্টা করে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রতি ম্যাচের শেষে অনেক ফ্র্যাঞ্চাইজি ড্রেসিংরুমে দলের সেরা ক্রিকেটারকে পুরস্কৃত করে। এ বারের আইপিএলে লখনউ সুপার জায়ান্টস শিবিরেও সেই প্রথা চালু রয়েছে। টিমের যে ক্রিকেটার ভালো ফিল্ডিং করেন, তাঁকে সেরা ফিল্ডারের পুরস্কার দেওয়া হয় লোকেশ রাহুলের টিমে। এ বার অবশ্য এক অবাক কাণ্ড ঘটেছে লখনউ শিবিরে। মহেন্দ্র সিং ধোনির কারণে কপাল খুলে গিয়েছে দীপক হুডার। না, না অবাক হবেন না। ধোনির ক্যাচ নেননি দীপক। কিন্তু তিনি পেয়েছেন ওই ম্যাচের সেরা ফিল্ডারের পুরস্কার। কী ভাবে সম্ভব হল এমনটা?

ক্যাচ ফসকানো ক্রিকেটারকে সেরা ফিল্ডারের পুরস্কার LSG কোচের, নেপথ্যে মহেন্দ্র সিং ধোনি

একানা স্টেডিয়ামে সিএসকের বিরুদ্ধে শুক্রবার ছিল লখনউ সুপার জায়ান্টসের ম্যাচ। ওই ম্যাচ ৮ উইকেটে জিতেছে লখনউ সুপার জায়ান্টস। সিএসকের ইনিংস চলাকালীন মোক্ষম সময়ে রবীন্দ্র জাডেজার ক্যাচ মিস করেছিলেন দীপক হুডা। কিন্তু তাতে আর কী! তিনি যে মহেন্দ্র সিং ধোনির মাঠে নামায় দেরি করাতে পেরেছিলেন। আর এর জন্যই দীপক হুডাকে পুরস্কৃত করেছেন লখনউ সুপার জায়ান্টসের ফিল্ডিং কোচ জন্টি রোডস।

ঘটনাটি ঘটে সিএসকের ইনিংসে ১৬.৩ ওভারে লখনউয়ের মহসিন খানের ডেলিভারিতে লং অনের দিকে মারেন রবীন্দ্র জাডেজা। সেই সময় লং অনে ফিল্ডিং করছিলেন দীপক হুডা। দেখে মনে হচ্ছিল, তিনি ক্যাচটি সফল ভাবে ধরে নেবেন। কিন্তু তাঁর হাতে লেগে ছয় হয়ে যায়। যার ফলে আরও কয়েকটা বল খেলার সুযোগ পান জাডেজা।

লখনউয়ের সোশ্যাল মিডিয়া সাইট X এ একটি ভিডিয়ো শেয়ার করা হয়েছে। যেখানে জন্টি রোডস সেরা ফিল্ডারে পুরস্কার দেওয়ার সময় বলেন, ‘সেরা ফিল্ডারের পুরস্কার শুধু ভালো ফিল্ডিং করার জন্যই দেওয়া হয় না। ফিল্ডিংয়ের মাধ্যমে আসল বিষয় হল ম্যাচ জেতা। ইয়েলো টিমে এমএসডি ছিল। ও ৪০০ স্ট্রাইক রেটে রান করছিল। আমার মনে হয় জাডেজার ক্যাচ ছেড়ে বার্থ ডে বয় হুডা খুব বুদ্ধিমানের মতো কাজ করেছে। ছয় হয়েছিল ঠিকই। কিন্তু ওই ক্যাচ ছাড়ার ফলে ধোনি আরও ৮ বল পরে ব্যাটিং করতে নেমেছিল। ও আরও ৮ বল খেললে হয়তো আমরা এই ম্যাচটা হেরে যেতেও পারতাম। যার ফলে এই ম্যাচের সেরা ফিল্ডার দীপক হুডা।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *