ChatGPT-র সংস্থায় চাকরি পেল প্রথম ভারতীয়, কে এই প্রজ্ঞা, চেনেন? - Bengali News | Meet Pragya Misra, First Indian who got job in ChatGPT's Mother Company OpenAI - 24 Ghanta Bangla News
Home

ChatGPT-র সংস্থায় চাকরি পেল প্রথম ভারতীয়, কে এই প্রজ্ঞা, চেনেন? – Bengali News | Meet Pragya Misra, First Indian who got job in ChatGPT’s Mother Company OpenAI

Spread the love

নয়া দিল্লি: আধুনিক প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার জগতে ঝড় তুলেছিল চ্যাটজিপিটি (ChatGPT)। রাতারাতি গোটা দুনিয়ার কাছে মুশকিল আসান হয়ে ওঠে চ্যাটজিপিটি। তার কাছে সমস্ত প্রশ্নেরই উত্তর দিয়েছে। খবর থেকে গল্প, কবিতাও লিখে দিতে পারে এই আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (Artificial Intelligence) টুল। লক্ষ লক্ষ মানুষের চাকরিও যায় এই চ্যাটজিপিটির দৌলতে। যারা এই চ্যাটজিপিটি তৈরি করেছিল, এবার তাদের সংস্থাতেই চাকরি পেল এক ভারতীয়। প্রজ্ঞা মিশ্রা নামক এক যুবতী ওপেনএআই (OpenAI )-র প্রথম ভারতীয় কর্মী।

স্যাম অল্টম্যানের সংস্থা ওপেনএআই বিশ্বজুড়ে নাম-ডাক, জনপ্রিয়তা অর্জন করেছে চ্যাটজিপিটির দৌলতেই। সেই ওপেনএআই সংস্থাতেই চাকরি পেয়েছে ভারতের প্রজ্ঞা। জানা গিয়েছে, ভারতে পাবলিক পলিসি অ্যাফেয়ার্স অ্যান্ড পার্টনারশিপ বিভাগের প্রধান হিসাবে প্রজ্ঞাকে নিয়োগ করা হয়েছে।

জানা গিয়েছে, এর আগে প্রজ্ঞা ট্রুকলারের পাবলিক অ্যাফেয়ার্স বিভাগের ডিরেক্টর হিসাবে কাজ করেছেন। সরকারের বিভিন্ন মন্ত্রকের সঙ্গে যোগাযোগ রাখার পাশাপাশি বিনিয়োগকারী, স্টেকহোল্ডার ও মিডিয়া পার্টনারদের সঙ্গে কাজ করেছেন তিনি। তার আগে তিন বছর মেটা, যা ফেসবুক-হোয়াটসঅ্যাপের মালিক সংস্থা, সেখানেও কাজ করেছেন প্রজ্ঞা।

দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে কমার্স নিয়ে পড়া প্রজ্ঞা ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্ট ইন্সটিটিউট থেকে ২০১২ সালে এমবিএ করেন। লন্ডন স্কুল অব ইকোনমিক্স অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স থেকে তিনি বার্গেনিং অ্যান্ড নেগোশিয়েশনে ডিপ্লোমাও করেছেন। দিল্লিতে রয়্যাল ড্যানিশ দূতাবাসেও কিছুদিন কাজ করেছেন প্রজ্ঞা। আবার ইন্সটাগ্রাম ইনফ্লুয়েন্সারও বটে প্রজ্ঞা। নিজস্ব পডকাস্টও রয়েছে তাঁর।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *