Mamata Banerjee: ‘লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে বলছে… কে হরিদাস?’, বিজেপিকে আক্রমণ মমতার

লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ভোট হবে উত্তর দিনাজপুরে। তার আগে আজ, রায়গঞ্জে তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণীর প্রচারে উপস্থিত হন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সভামঞ্চ থেকে বিজেপিকে কড়া বার্তা দেন তিনি।