C V Ananda Bose: রাজ্যপাল বোসের কোচবিহার যাত্রায় ‘না’ নির্বাচন কমিশনের: সূত্র – Bengali News | Sources claim Election Commission has asked Governor C V Ananda Bose not to travel to Coochbehar for now
কলকাতা: রাজ্যপাল সি ভি আনন্দ বোসের কোচবিহার যাত্রায় ‘আপত্তি’ নির্বাচন কমিশনের। আগামিকাল সকালে কোচবিহার যাওয়ার কথা ছিল রাজ্যপাল বোসের। পরশু, অর্থাৎ ভোটের দিন বিকেলে আবার কলকাতায় ফেরার কথা ছিল। তবে নির্বাচন কমিশন থেকে ইতিমধ্যেই চিঠি পাঠানো হয়েছে রাজ্যপালের কাছে। সূত্রের খবর, রাজভবনে পাঠানো ওই চিঠিতে রাজ্যপাল বোসকে এখন কোচবিহার না যাওয়ার জন্য কমিশন। উল্লেখ্য, পরশু (১৯ এপ্রিল) প্রথম দফার ভোট রয়েছে বাংলার তিন আসনে। তার মধ্যে অন্যতম কোচবিহার। জানা যাচ্ছে, ভোটের পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতেই কোচবিহার যাত্রার ভাবনা ছিল রাজ্যপাল বোসের। তবে এবার নির্বাচন কমিশন থেকে তাঁর কোচবিহার যাত্রায় ‘না’ জানিয়ে রাজভবনে চিঠি দেওয়া হয়েছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে।
বিস্তারিত আসছে…