মা হয়ে ছেলের যৌনজীবন নিয়ে ‘রসাল’ প্রশ্ন! মালাইকাকে ঘিরে তীব্র নিন্দে – Bengali News | Malaika Arora asks son Arhaan Khan when did he ‘lose his virginity’; he questions her about getting married again
হঠাৎ করেই সমালোচনার মুখে মালাইকা অরোরা। নেটিজেনদের একটা বড় অংশ মারাত্মক রেগে গিয়েছেন তাঁর উপর। মা হয়ে তিনি যে এমন প্রশ্ন করতে পারেন, তা ভাবতেই পারছেন না কেউই। সম্প্রতি নিজের এক চ্যাট শো শুরু করেছেন মালাইকা ও আরবাজ খানের ছেলে আরহান খান। সেখানেই ছেলেকে আচমকাই মালাইকা জিজ্ঞাসা করে বসেন, ‘কবে তুমি তোমার ভার্জিনিটি খুইয়েছ?’ মা যে এমন জিজ্ঞাসা করতে পারেন তা ভাবতেও পারেননি আরহান। প্রথমটাই ঘাবড়ে যেতে দেখা যায় তাঁকে, এর পরেই বলেন একটাই কথা, ‘ওয়াও’। পাল্টা মায়ের দিকে প্রশ্ন ছুড়ে দেন তিনিও। জিজ্ঞাসা করেন, ‘তুমি কবে বিয়ে করছ’? সে প্রশ্নের যদিও উত্তর দিতে দেখা যায়নি মালাইকাকে।
২০০২ সালে জন্ম হয় আরহানের। ২০১৬ সালে আরবাজ খান ও মালাইকা অরোরার বিচ্ছেদ হয়ে যায়। ১৯ বছরের বিবাহিত সম্পর্ক ছিল তাঁদের। এই মুহূর্তে অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে রয়েছেন মালাইকা। অন্যদিকে আরবাজ খান সম্প্রতি বিয়ে করেছেন তাঁর চেয়ে অনেক ছোট এক মেয়েকে। নাম সুরা খান, যিনি পেশায় একজন মেকআপ আর্টিস্ট।