ঐশ্বর্যের জন্য়ে অতিষ্ট ইমরান, বচ্চন বধূর কোন গোপন কথা ফাঁস করলেন… – Bengali News | When emraan hasmi waited too long for aishwarya rai bachchan know all details
ইমরান হাসমি ও ঐশ্বর্য রাই বচ্চন, এই দুই নাম যেন একপ্রকার একসঙ্গে নেওয়াই চলে না। একবার ইমরানের করা মন্তব্য ঘিরে বিতর্ক উঠেছিল তুঙ্গে। ঐশ্বর্য রাই বচ্চনকে তিনি প্ল্যাস্টিক বিউটি বলার কারণে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল নেটদুনিয়ায়। কোণ ঠাসা হয়ে গিয়েছিলেন ইমরান হাসমি। তবে এই ইমরান হাসমি একবার নাকি ঐশ্বর্যর জন্য টানা ১.৫ ঘণ্টা অপেক্ষা করেছিলেন। শেষ পর্যন্ত বিরক্ত হয়ে গিয়েছিলেন তিনি। তখন তিনি ঐশ্বর্যর ভীষণ ভক্ত। সবে মুক্তি পেয়েছে হাম দিল দে চুকে সনম।
অন্য একটি ছবির অ্যাসিস্টেন্ট ডিরেক্টর তিনি। কিন্তু পাশেই চলছিল ঐশ্বর্যের শুট। খবর পেয়ে ঐশ্বর্যের ভ্যানিটি ভ্যানের সামনে এসে উপস্থিত হয়ে যান তিনি। কিন্তু অপেক্ষা ক্রমেই দীর্ঘ হতে থাকে। তবুও ঐশ্বর্য ভেতর তেকে বেরিয়ে এসে দেখা করতে রাজি ছিলেন না, সেই কারণেই ঐশ্বর্য রাই বচ্চনের ওপর বিরক্ত হয়ে গিয়েছিলেন তিনি, পরবর্তীতে নিজের মন্তব্যের সাফাইও দেন ইমরান। জানিয়ে দিয়েছিলেন, ঐশ্বর্যের প্রসঙ্গে তিনি ওই মন্তব্য মোটেও করতে চাননি। কারণ একটাই, তিনি ঐশ্বর্যের ভক্ত।
পরবর্তীতে যে জুটিকে নিয়ে শোরগোল শুরু হয়ে যায় বিভিন্ন মহলে। কারণ একটাই, ইমরান হাসমি ঐশ্বর্য রাইকে বলেছিলেন, প্লাস্টিক বিউটি। তা নিয়ে প্রাণ কোণ ঠাসা হতে হয়েছিল অভিনেতাকে। যদিও ইমরান হাসমি পরবর্তীতে বলেছিলেন যে তিনি ঐশ্বর্যের প্রকৃত ভক্ত। কিন্তু কোথাও গিয়ে যেন তাঁর মজা করে বলা মন্তব্যকে ঘিরেই জল্পনা তুঙ্গে উঠতে দেখা যায়। যা নিয়ে আক্ষেপের সুরে ইমরান বলেন, অনেকদিন ধরে তিনি বলিউডে একঘরে হয়ে ছিলেন, কেবল মাত্র এই একটাই কারণে।