PM Narendra Modi: রামনবমী আটকানোর সব ষড়যন্ত্র করেছে তৃণমূল: মোদী – Bengali News | Pm narendra modi: Trinamool has all conspired to stop Ram Navami
বালুরঘাট: রাত পোহালে রামনবমী। তার আগে বালুরঘাটে প্রার্থী সুকান্ত মজুমদারের প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রামনবমীর দিন ‘সংঘর্ষের দিন’ বলে আগেও কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার বাংলায় এসে তার জবাব দিলেন প্রধানমন্ত্রী। মোদী বলেন, ‘আদালতের অনুমতি নিয়ে রামনবমী হচ্ছে। ওরা রামনবমী আটকানোর জন্য বহু ষড়যন্ত্র করেছে।’ আর কী কী বললেন মোদী, দেখুন এক নজরে….
KEY HIGHLIGHTS
- রামনবমী আটকানোর সমস্ত রকমের ষড়যন্ত্র করেছে তৃণমূল। রামনবমী গুরুত্বপূর্ণ, নববর্ষও গুরুত্বপূর্ণ আর নবরাত্রিও গুরুত্বপূর্ণ। এই প্রথম রামনবমী যেখানে অযোধ্যায় রামলালা বিরাজমান। আমি জানি, তৃণমূল প্রত্যেকবারের মতো এখানে রামনবমী আটকানোর জন্য সব ষড়যন্ত্র করেছে, কিন্তু জয় সত্যেরই হয়েছে। এই কারণে আদালতের থেকে অনুমতি মিলেছে। কাল রামনবমীর শোভাযাত্রা বের হবে।
- হেলিকপ্টার থেকে নামার সময়ে দেখছি, চর্তুদিকে মানুষ। মা-বোনেদের আর্শীবাদ বলছে, বাংলায় জিত বিকাশেরই হবে। চার জুন চারশো পার।
- ২ দিন আগেই পয়লা বৈশাখের দিন আমাদের সংকল্পপত্র দেশের সামনে রেখেছে। সেখানে মোদী আগামী ৫ বছরের গ্যারান্টি দিয়েছে। গরিবদের জন্য ৩ কোটি নতুন বাড়ি বানানো হবে। এটা মোদীর গ্যারান্টি। বিনামূল্য বিদ্যুতের জন্য সোলার প্যানেল, বিদ্যুতের বিল জিরো হয়ে যাবে, মুক্ত রেশন, এই সব মোদীর গ্যারান্টি.