Local Train: টানা ২০ দিন চলবে না এক গুচ্ছ ট্রেন, শিয়ালদহ শাখায় ফের ভোগান্তির আশঙ্কা - Bengali News | Many local trains will be cancelled for 20 days in Sealdah Section from 18 April - 24 Ghanta Bangla News
Home

Local Train: টানা ২০ দিন চলবে না এক গুচ্ছ ট্রেন, শিয়ালদহ শাখায় ফের ভোগান্তির আশঙ্কা – Bengali News | Many local trains will be cancelled for 20 days in Sealdah Section from 18 April

Spread the love

লোকাল ট্রেন (ফাইল ছবি)Image Credit source: Facebook

কলকাতা: লোকাল ট্রেনে ফের যাত্রী দুর্ভোগের আশঙ্কা। শিয়ালদহ শাখায় একটানা ২০ দিন বন্ধ থাকছে একগুচ্ছ লোকাল ট্রেন। সব মিলিয়ে ২৪টি ট্রেন বাতিল করা হয়েছে ২০ দিনের জন্য। চলতি সপ্তাহের বৃহস্পতিবার অর্থাৎ ১৮ এপ্রিল থেকে ৭ মে পর্যন্ত বন্ধ রাখা হবে এই ট্রেনগুলি। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, আগামী ১৮ এপ্রিল থেকে দমদম স্টেশনে রেলের রক্ষণাবেক্ষণের কাজ চলবে ২০ দিন ধরে। দমদমের পাঁচ নম্বর প্লাটফর্মে কাজ চলবে। সেই কারণে শিয়ালদহ শাখার এই ২৪টি ট্রেন বৃহস্পতিবার থেকে আগামী ২০ দিন বাতিল রাখা হবে। সঙ্গে আরও বেশ কিছু ট্রেনে যাত্রাপথ সংক্ষিপ্ত করা হচ্ছে এই ২০ দিনের জন্য।

১৮ এপ্রিল থেকে ৭ মে যে ট্রেনগুলি বাতিল থাকছে –

৩০৩৫১ মাজেরহাট-বারাসত, ৩০৩১১ মাজেরহাট-বারাসত, ৩৩৩১১ বারাসত-হাসনাবাদ, ৩০৩২২ হাসনাবাদ-বিবাদী বাগ, ৩০১৪৫ বিবাদী বাগ-কল্যাণী জংশন, ৩০৩৫৭ মাজেরহাট-মধ্যমগ্রাম, ৩০৩৫৮ মধ্যমগ্রাম-মাজেরহাট, ৩০৩৬১ মাজেরহাট-হাসনাবাদ, ৩৩২৮২ হাসনাবাদ-দমদম জংশন, ৩৩২৩১ দমদম-ব্যারাকপুর, ৩৩২৩২ ব্যারাকপুর-দমদম, ৩৩২৭১ দমদম-গোবরডাঙা, ৩৩৬৮৬ গোবরডাঙা-শিয়ালদহ, ৩০৩৩৩ মাজেরহাট-হাবরা, ৩০৩৩২ হাবরা-মাজেরহাট, ৩০৩৫৩ মাজেরহাট-দত্তপুকুর, ৩০৩১৪ দত্তপুকুর-মাজেরহাট, ৩০৩১৩ মাজেরহাট-বারাসত, ৩৩৪৩৫ শিয়ালদহ-বারাসত, ৩১২২৩ শিয়ালদহ-ব্যারাকপুর, ৩০১১৬ ব্যারাকপুর-বিবাদী বাগ, ৩০১১৩ বিবাদী বাগ-ব্যারাকপুর, ৩১২৪২ ব্যারাকপুর-শিয়ালদহ ও ৩০৩১২ বারাসত-মাজেরহাট। এই ২৪টি ট্রেন আগামী বৃহস্পতিবার থেকে টানা ২০ দিন (৭ মে) পর্যন্ত বন্ধ থাকবে।

১৮ এপ্রিল থেকে ৭ মে যে ট্রেনগুলির যাত্রাপথ সংক্ষেপিত হচ্ছে –

এর পাশাপাশি ৩০৩৪৬ বনগাঁ-মাজেরহাট লোকাল দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত যাবে। ৩০৩২৪ হাসনাবাদ-মাজেরহাট লোকাল দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত যাবে। ৩০৩৪৪ বনগাঁ-মাজেরহাট লোকাল দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত যাবে। ৩০১৪২ গেদে-মাজেরহাট লোকাল রহড়া পর্যন্ত যাবে এবং ৩০৭১১ লক্ষীকান্তপুর-মাজেরহাট লোকাল বালিগঞ্জ স্টেশন পর্যন্ত যাবে। একইভাবে ৩০৩৩১ মাজেরহাট-হাবরা লোকাল এই দিনগুলিতে দমদম ক্যান্টনমেন্ট স্টেশন থেকে ছাড়বে এবং ৩০৩১৭ মাজেরহাট-দত্তপুকুর লোকাল বালিগঞ্জ হয়ে আপ কর্ড লাইন দিয়ে চলাচল করবে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *