IPL 2024 Points Table: সুপার সানডে-র জোড়া ধামাকার পর পয়েন্ট টেবলের অবস্থা না দেখলেই নয়… – Bengali News | IPL Points Table 2024, Standings, Rankings after KKR vs LSG and MI vs CSK match 14th April 2024 in Bengali
IPL 2024 Points Table: সুপার সানডে-র জোড়া ধামাকার পর পয়েন্ট টেবলের অবস্থা না দেখলেই নয়…Image Credit source: BCCI
কলকাতা: এক এক করে ১৭তম আইপিএলের ২৯টি ম্যাচ হয়ে গিয়েছে। এ বারের আইপিএলের এই সকল ম্যাচের কোনওটির তাড়াতাড়ি রেজাল্ট পাওয়া গিয়েছে, তো কখনও আবার ফল পাওয়া গিয়েছে শেষ বলে। টুর্নামেন্টের ফাইনাল ২৬ মে। আজ সোমবার আইপিএলের ৩০তম ম্যাচ। মুখোমুখি হতে চলেছে আরসিবি ও হায়দরাবাদ। রবিবার ছিল জোড়া ম্যাচ। দিনের প্রথম ম্যাচে ইডেন গার্ডেন্সে লখনউ সুপার জায়ান্টসকে হারিয়েছিল কেকেআর। তারপর দিনের দ্বিতীয় ম্যাচে ওয়াংখেড়েতে মুম্বইকে হারায় সিএসকে। যার ফলে পয়েন্ট টেবলে খানিক স্থান পরিবর্তন হয়েছে কয়েকটি দলের। TV9Bangla Sports এর এই প্রতিবেদনে বিস্তারিত জেনে নিন।
১৭তম আইপিএলের গ্রুপ পর্বে এখনও অবধি হওয়া ২৯টি ম্যাচের নিরিখে পয়েন্ট টেবলের কোন জায়গায় রয়েছে কোন দল?
১. চলতি আইপিএলের পয়েন্ট টেবলের শীর্ষে রয়েছে সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস। রাজস্থানের নেট রান রেট +০.৭৬৭। এ বার পিঙ্ক আর্মি ৬ ম্যাচ খেলে ৫টিতে জিতেছে। হার ১টি। পয়েন্ট ১০।
২. আইপিএলের পয়েন্ট টেবলের দুই নম্বরে রয়েছে শ্রেয়স আইয়ারের কলকাতা নাইট রাইডার্স। ৫টি ম্যাচ খেলেছেন নাইটরা। তার মধ্যে নাইটদের জয় ৪টি। হার ১টি। কেকেআরের নেট রান রেট +১.৬৮৮। পয়েন্ট ৮।
৩. ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবলের তিনে রয়েছে ঋতুরাজ গায়কোয়াড়ের চেন্নাই সুপার কিংস। ৬টি ম্যাচ খেলে ৪টিতেই জিতেছেন ধোনিরা। হার ২টি। সিএসকের নেট রান রেট হয়েছে +০.৭২৬। পয়েন্ট ৮।
৪. আজ অরেঞ্জ আর্মির ম্যাচ আছে। চলতি আইপিএলের পয়েন্ট টেবলের ৪ নম্বরে রয়েছে প্যাট কামিন্সের সানরাইজার্স হায়দরাবাদ। ৫ ম্যাচে খেলে হায়দরাবাদের জয় ৩টি, হার ২টি। অরেঞ্জ আর্মির নেট রান রেট +০.৩৪৪। পয়েন্ট ৬।
৫. পয়েন্ট টেবলের পাঁচে রয়েছে লখনউ সুপার জায়ান্টসের। লোকেশ রাহুলের লখনউ সুপার জায়ান্টস এ বারের আইপিএলে ৬টি ম্যাচে খেলে জিতেছে ৩টি, হেরেছে ৩টি। নেট রান রেট +০.০৩৮। পয়েন্ট ৬।
৬. শুভমন গিলের গুজরাট টাইটান্স পয়েন্ট টেবলের ছয়ে রয়েছে। এখনও অবধি গুজরাট ৬টি ম্যাচ খেলে ৩টিতে জিতেছে, হারও ৩টিতে। ঋদ্ধিমান সাহাদের নেট রান রেট -০.৬৩৭। পয়েন্ট ৬।
৭. চলতি আইপিএলে ৬টি ম্যাচ খেলে ২টি জয় ও ৪টি হারের পর পয়েন্ট টেবলের সাতে রয়েছে শিখর ধাওয়ানের পঞ্জাব কিংস। পঞ্জাবের নেট রান রেট -০.২১৮। পয়েন্ট ৪।
৮. হার্দিক পান্ডিয়ার মুম্বই ইন্ডিয়ান্স আইপিএলের পয়েন্ট টেবলের আটে রয়েছে। মুম্বইয়ের নেট রান রেট -০.২৩৪। এ বারের আইপিএলে ৬টি ম্যাচ খেলে মুম্বইয়ের জয় ২টিতে, হার ৪টিতে। পয়েন্ট ৪।
৯. ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালস আইপিএলের পয়েন্ট টেবলের ৯ নম্বরে রয়েছে। দিল্লির নেট রান রেট -০.৯৭৫। চলতি মরসুমে ৬টি ম্যাচ খেলে ২টিতে জিতেছে দিল্লি, হার ৪টিতে। পয়েন্ট ৪।
১০. রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আইপিএলের পয়েন্ট টেবলের সবচেয়ে নীচে রয়েছে। ৬টি ম্যাচ খেলে বিরাটদের জয় মাত্র ১টিতে। আর হার ৪টিতে। আরসিবির নেট রান রেট -১.১২৪। পয়েন্ট ২।