Bus Accident: পুরী থেকে কলকাতায় ফেরার পথে ব্রিজ থেকে ছিটকে পড়ল বাস, মৃত অন্তত ৫ – Bengali News | A Kolkata bound bus fell from Bridge while it was returning from Puri, several died, many injured
ওড়িশা: মাঝরাস্তায় ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে কলকাতাগামী বাস। ওড়িশা থেকে কলকাতায় ফেরার পথে জজপুরের কাছে একটি সেতু থেকে নীচে পড়ে যায় বাসটি। মর্মান্তিক ওই দুর্ঘটনায় অন্তত পাঁচ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। আহতের সংখ্যা আরও বেশি। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, অন্তত ৩০ জন আহত হয়েছেন বাস দুর্ঘটনায়। জানা যাচ্ছে, আজ সন্ধেয় পুরী থেকে কলকাতার দিকে রওনা দিয়েছিল বাসটি। বাসে প্রায় ৫০ জন যাত্রী ছিলেন বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে।
বিস্তারিত আসছে…