বিচ্ছেদের জল্পনাই কি তবে সত্যি? গাড়ি নিয়ে রাজপথে একাই আদিত্য… – Bengali News | Aditya Roy Kapur gets spotted for the first time since the reports about his breakup with Ananya Panday
বেশ কিছু দিন ধরেই সম্পর্ক রয়েছেন অনন্যা পান্ডে ও আদিত্য রায় কাপুর। যদিও সম্পর্কের অফিসিয়াল শিলমোহর ওঁরা দেননি। তবে তাঁদের প্রেমের খবর সম্পর্কে ওয়াকিবহান দুই পরিবারই। সম্প্রতি বলিপাড়ায় গুঞ্জন খুব শীঘ্রই নাকি বিয়ে করতে চলেছেন আদিত্য ও অনন্যা। বলিউড লাইফের এক প্রতিবেদন জানাচ্ছে, “কাজের ক্ষেত্রে এই মুহূর্তে আদিত্য ও অনন্যা দু’জনেই বেশ ভাল জায়গাতেই রয়েছেন। হাতেও রয়েছে অনেক কাজ। বিয়ে না করলেও খুব শীঘ্রই বাগদান সারতে পারেন অনন্যা ও আদিত্য। তবে তা এখনই কাউকে তাঁরা জানাতে হয়তো রাজি হবেন না।”
অনন্যার বয়স এখন ২৫ বছর। অন্যদিকে আদিত্য রায় কাপুরের বয়স ৩৮ বছর। দু’জনের মধ্যে বয়সের ফারাক ১৩ বছরের। এর আগে শ্রদ্ধা কাপুরের সঙ্গে সম্পর্কে ছিলেন আদিত্য। যদিও সেই প্রেম ভেঙে যায়। অন্যদিকে অনন্যার প্রাক্তন ছিলেন ঈশান খট্টর। সেই প্রেমও ভেঙে গিয়েছে। তবে এবার সামনে আসছে অন্য খবর। আদিত্য ও অনন্যা নাকি সম্পর্কে নেই। কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় এই খবর ছড়িয়ে পড়তে দেখা যাচ্ছে, যে তাঁদের মধ্য়ে সম্পর্ক ভেঙেছে।
এরই মাঝে জল্পনায় ঘি ঢেলে সামনে এল অন্য ছবি। মুম্বইয়ের বুকে একাই ড্রাইভ করছেন আদিত্য। মাঝে মধ্যেই যেখানে তাঁকে দেখা যেত অনন্যা পাণ্ডের সঙ্গে, সেখানে দাঁড়িয়ে, একাই রাজপতে তিনি। অন্যদিকে অনন্য়া পাণ্ডেকে দেখা গেল সুহানা খানের সঙ্গে KKR এর ম্যাচ দেখতে, সেখানেও তাঁর মুখে ছিল না হাসি।