Rohit Sharma: চেন্নাই ম্যাচের আগে মুম্বই ইন্ডিয়ান্সের স্টিয়ারিং ধরলেন রোহিত শর্মা - Bengali News | Rohit Sharma turns bus driver for Mumbai Indians ahead of IPL 2024 match against CSK, watch video - 24 Ghanta Bangla News
Home

Rohit Sharma: চেন্নাই ম্যাচের আগে মুম্বই ইন্ডিয়ান্সের স্টিয়ারিং ধরলেন রোহিত শর্মা – Bengali News | Rohit Sharma turns bus driver for Mumbai Indians ahead of IPL 2024 match against CSK, watch video

Rohit Sharma: চেন্নাই ম্যাচের আগে মুম্বই ইন্ডিয়ান্সের স্টিয়ারিং ধরলেন রোহিত শর্মা
Image Credit source: PTI

কলকাতা: রবি-রাতে ওয়াংখেড়েতে মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) ম্যাচ। ইয়েলোব্রিগেডের বিরুদ্ধে আর কয়েক ঘণ্টা পর আইপিএলের (IPL) ম্যাচে খেলতে নামবেন হার্দিক পান্ডিয়া, ঈশান কিষাণরা। তার আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হিটম্যানের এক ভিডিয়ো। যেখানে দেখা গিয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের স্টিয়ারিং ধরলেন রোহিত শর্মা (Rohit Sharma)। যে ভিডিয়ো দেখে অনেকেই অবাক হয়েছে। আসল ঘটনা জানেন?

ম্যাচের আগে যে কোনও টিমের ক্রিকেটাররা নেটে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং অনুশীলন করেন। এই ছবি বেশ পরিচিত। আর সেই সকল ছবিই ম্যাচের আগে ঘোরাফেরা করে সোশ্যাল মিডিয়ায়। রবি-রাতে আইপিএলে মুম্বই-চেন্নাই ম্যাচের আগে রোহিতের যে ভিডিয়ো ভাইরাল হয়েছে, তাতে তিনি ব্যাটিং বা ফিল্ডিং কিছুই করছেন না। বরং দেখা গিয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের টিম বাসের চালকের সিটে বসে পড়েছেন রোহিত শর্মা।

ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে রোহিত শর্মার হাতে রয়েছে বাসের স্টিয়ারিং। আর চালকের আসনে বসার পর রোহিত হাত দিয়ে ইশারা করে সামনে থাকা ভক্তদের সরে যেতে বলেন। ওই ভিডিয়োটিতে প্রচুর লাইক, কমেন্ট পড়েছে। অনেকেই লিখেছেন, ‘রোহিত মাল্টি ট্যালেন্টেড।’ অপর এক X ব্যবহারকারী লিখেছেন, ‘রোহিত শর্মা বেশ মজার মানুষ।’

রোহিত শর্মা আর মুম্বই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন নন। কিন্তু তিনি এখনও একাধিক মুম্বই ভক্তদের কাছে টিমের নেতা। আইপিএলের ইতিহাসে এই প্রথম বার এমনটা হতে চলেছে, যখন মুম্বই ও সিএসকে এই দুই টিম খেলবে টুর্নামেন্টে, কিন্তু দুই দলের নেতৃত্ব দেবেন না মহেন্দ্র সিং ধোনি ও রোহিত শর্মা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *