Garden Reach: কী কারণে দুর্ঘটনা? গার্ডেনরিচ বিপর্যয়ে ২১ দিন পর পড়ল রিপোর্ট জমা - Bengali News | Garden reach What caused the accident? The report was submitted 21 days after the Gardenreach disaster - 24 Ghanta Bangla News
Home

Garden Reach: কী কারণে দুর্ঘটনা? গার্ডেনরিচ বিপর্যয়ে ২১ দিন পর পড়ল রিপোর্ট জমা – Bengali News | Garden reach What caused the accident? The report was submitted 21 days after the Gardenreach disaster

Spread the love

গার্ডেনরিচের দুর্ঘটনাস্থল (ফাইল ছবি)Image Credit source: Tv9 Bangla

কলকাতা: ঘটনার  ২১ দিন পেরিয়ে গিয়েছে। গার্ডেনরিচে বাড়ি কেন ভেঙেছে, তার রিপোর্ট পেশ হল কলকাতা পুরনিগমে। ১৬ মার্চ গার্ডেনরিচে বহুতল ভেঙে পড়ার পড়ে।  তাতে মৃত্যু হয়েছে কমপক্ষে ১৩ জনের। ২২ মার্চ ৭ জনের তদন্ত কমিটি তৈরি করে পুরসভা। সাত জনের তদন্ত কমিটি করেছিল কলকাতা পুরসভা। তিন সপ্তাহ পর সোয়েল টেস্ট ও নির্মাণ বিষয়ক একটি রিপোর্ট ছাড়া, বাকি রিপোর্ট তৈরি হয়ে জমা পড়েছে।

যে রিপোর্ট জমা পড়েছে তাতে জানা গিয়েছে, রেইনফোর্সমেন্ট সিমেন্ট কংক্রিট ঠিক ছিল না। সঙ্গে রাফট ফুটিং অর্থাৎ বিন্দুমাত্র কংক্রিটের অস্তিত্ব পাওয়া যায়নি বাড়িটির ভিত।‌এ ছাড়াও নির্মাণ কাজের ক্ষেত্রে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছিল বলে ওই রিপোর্টে উঠে এসেছে। কোনওরকম স্ট্রাকচারাল ডিজাইন ছাড়াই ওই বহুতলটি নির্মাণ করা হয়েছিল।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের মাটি টেস্টেও লোহার রোডের গুণমান জানার জন্য এই কমিটিতে রাখা হয়েছিল। সেই টেস্ট রিপোর্ট সময় সাপেক্ষ। আসতে আর বেশ কিছুটা সময় লাগবে। তবে ২১ দিন পরেও এখনও কেন সোয়েল টেস্টের রিপোর্ট এল না, সেটা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।

গার্ডেনরিচে একটি নির্মীয়মান বাড়ি ভেঙে পড়ে।  সেই ঘটনার তদন্তে নেমে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। দোতলা বাড়ির নির্মাণের ওপর তৈরি হচ্ছিল পাঁচ তলা ভবন। সঙ্গে মাটিরও সমস্যা ছিল। সেই ঘটনায় এলাকার  মেয়র ও কাউন্সিলরদের বিরুদ্ধে বেআইনি নির্মাণে মদত দেওয়ার অভিযোগ ওঠে। গার্ডেনরিচে ৮০০ বেআইনি নির্মাণের অভিযোগ ওঠে। কী কারণে দুর্ঘটনা, তা খতিয়ে দেখার জন্য তদন্ত কমিটি তৈরি হয়। এতদিন পর সেই তদন্ত কমিটিরই রিপোর্ট জমা পড়ল আদালতে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *