Abhishek Banerjee: ট্রায়ালের জন্য সবে উড়তে অভিষেকের যাবে চপার, আচমকাই হাজির IT কর্তারা, শুরু তল্লাশি - Bengali News | Abhishek Banerjee: IT Raid In Abhishek Banerjee's chopper while it is in trail run in Behala kolkata - 24 Ghanta Bangla News
Home

Abhishek Banerjee: ট্রায়ালের জন্য সবে উড়তে অভিষেকের যাবে চপার, আচমকাই হাজির IT কর্তারা, শুরু তল্লাশি – Bengali News | Abhishek Banerjee: IT Raid In Abhishek Banerjee’s chopper while it is in trail run in Behala kolkata

Spread the love

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চপারImage Credit source: Tv9 Bangla

কলকাতা: তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চপারে আয়কর হানা। ট্রায়াল রানের সময় হানা দেন গোয়েন্দারা। বেহালা ফ্লাইং ক্লাবে ট্রায়াল রানের সময় আয়কর তল্লাশি বলে তৃণমূলের। দীর্ঘক্ষণ ধরে চপার আটকে রেখে তল্লাশি অভিযান। শুধু তাই নয়, তল্লাশি চালানোর সময় অভিষেকের নিরাপত্তারক্ষীদের সঙ্গে বাগ-বিতন্ডা। তবে চপারে কিছুই মেলেনি বলে দাবি তৃণমূল নেতার।

অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় বা কোনও হেভিওয়েট যখন চপার বা বিমানে করে কোথাও যান সেই সময় সেটির ট্রায়াল রান করতে হয়। আজও নিরাপত্তার কারণে চলছিল সেই ট্রায়াল রান। বেহালা ফ্লাইং ক্লাব থেকে চপারটি উড়ে যাওয়ার কথা ছিল হলদিয়ায়। তৃণমূল সূত্রে খবর, সেই সময় আচমকাই আয়কর দফতরের আধিকারিকরা সেখানে আসেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চপারের কাছে পৌঁছে ব্যাগ, আসন সব তল্লাশি চালাতে শুরু করেন। ঘণ্টা খানেক ধরে চলে তল্লাশি। এমনকী পাইলটের সঙ্গেও কথা বলেন আধিকারিকরা। শাসকদলের দাবি, আয়কর দফতরের কর্তারা কোনও নোটিস ছাড়াই এই তল্লাশি চালিয়েছেন। যার কোনও প্রয়োজনীয়তা ছিল না বলেই মনে করছে শীর্ষ নেতৃত্ব।

এই নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেও একটি টুইট করেছেন। যেখানে লেখা হয়েছে, আগামিকাল তিনি হলদিয়া যাচ্ছেন দলের কর্মীদের সঙ্গে মিটিং করার জন্য। সেই কারণেই হেলিকপ্টারটির ট্রায়াল রান চলছিল। হঠাৎ করে আইটির কয়েকজন কর্তা হাজির হন। চপারে তল্লাশি করা হয়। বাক্স-প্যাটরা খুলে তল্লাশি চালানো হয়। এমনকী অভিষেকের আধিকারিকদের সঙ্গে আইটি কর্তাদেরও বাকবিতন্ডা হয়।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *