অন্ধকারে প্রেমিকার মাকে প্রেমিকা ভেবে যাচ্ছেতাই কাণ্ড সলমনের ভাইয়ের! 'লজ্জা শরম বলে...' - Bengali News | Sohail Khan once misinterpreted his ex girlfriend's mom as her in a dark closet - 24 Ghanta Bangla News
Home

অন্ধকারে প্রেমিকার মাকে প্রেমিকা ভেবে যাচ্ছেতাই কাণ্ড সলমনের ভাইয়ের! ‘লজ্জা শরম বলে…’ – Bengali News | Sohail Khan once misinterpreted his ex girlfriend’s mom as her in a dark closet

Spread the love

অন্ধকারে প্রেমিকার মাকে প্রেমিকা ভেবে যাচ্ছেতাই কাণ্ড সলমনের ভাইয়ের

সোহেল খানকে চেনেন? সম্পর্কে সলমন খানের ভাই তিনি। সেই সোহেলই এবার এমন কাণ্ড শেয়ার করলেন যা শুনলে লজ্জায় চোখ ঢাকবেন আপনি। মনে প্রশ্ন উঠতেই পারে, ‘এও সম্ভব’! সম্প্রতি আরহান খানের চ্যাট শো-য়ে এসে সোহেল জানিয়েছেন, একবার তাঁর এক তৎকালীন প্রেমিকার মা’কে প্রেমিকা ভেবে যাচ্ছেতাই কীর্তি ঘটিয়ে ফেলেছিলেন তিনি। সোহেল জানান, তাঁর সেই প্রেমিকার বাড়িতে ‘ডার্ক রুম’ খেলছিলেন তাঁরা। পুরো ঘর অন্ধকার। এক অন্ধকার আলমারিতে লুকিয়ে ছিলেন সোহেল। সেই একই আলমারিতে লুকিয়ে ছিলেন তাঁর প্রেমিকার মা’ও। সোহেল বুঝতে পারেননি তাঁর সঙ্গে একই আলমারিতে যিনি লুকিয়েছেন তিনি আদপে তাঁর প্রেমিকা নন, তাঁর মা।

সোহেলের কথায়, “এতটাইন অন্ধকার ছিল কিছুই বুঝছিলাম না। পাশের ওই নারীমূর্তিকে ছুঁতে শুরু করতেই দেখি মুখ চেপে হাসির আওয়াজ। আমিও হাসি। এমন সময়েই ঘরের সব লাইট জ্বলে ওঠে। আমরাও ওই আলমারি থেকে বের হয়ে আসি। সবাই জিজ্ঞাসা করতে থাকে, কী হয়েছে?” কিন্তু কী যে হয়েছে, তা বলবেনই বা কী করে সোহেল? সোহেলের এই ভিডিয়ো ক্লিপটি ভাইরাল হওয়ার পর থেকেই শুরু হয়েছে আলোচনা। নেটিজেনদের একটা বড় অংশের কটাক্ষেরও মুখোমুখি হয়েছে তিনি। তাঁদের প্রশ্ন, “লজ্জা শরম বলে কি কিছুই নেই? আর এ কেমন ভালবাসা, যেখানে মা-মেয়ে গুলিয়ে যায়?”

দীর্ঘ দিন সীমা সাজদেহর সঙ্গে বৈবাহিক সম্পর্কে ছিলেন সোহেল। যদিও ২০২২ সালে তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। তবে বিচ্ছেদ হলেও সন্তানদের দু’জনে মিলেই মানুষ করছেন ওঁরা। দু’জনের মধ্যে নেই কোনও তিক্ত সম্পর্ক।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *