TMC: সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী দফতরে ধরনায় তৃণমূলেরই কাউন্সিলর – Bengali News | TMC councillor shown protest at sudip banerjee office
ধরনায় কাউন্সিলর মোনালিসা বন্দ্যোপাধ্যায়।Image Credit source: TV9 Bangla
কলকাতা: সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী দফতরে তৃণমূল কাউন্সিলরের ধরনা। ওয়েলিংটন স্কোয়ারের অফিসে ধরনায় তৃণমূল কাউন্সিলর মোনালিসা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার ধরনায় বসেন তিনি। মোনালিসা ৪৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। অন্যদিকে কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের প্রার্থী সুদীপ। তাঁর অভিযোগ, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের অনুগামীরা তাঁর ওয়ার্ডে ঢুকে তাঁকে কাজে বাধা দিচ্ছেন।
মোনালিসার অভিযোগ, “আমি পুরপ্রতিনিধি। অথচ আমাকে কোনও কাজ করতে দেওয়া হয় না। এটাই তো সবথেকে বড় যন্ত্রণার। তাই এখানে বসা। ওয়ার্ডের কয়েকজন নিজেদের পুরপ্রতিনিধি মনে করছেন। ভাবছেন তাঁরাই পরিষেবা দেবেন। প্রকাশ্যে বলছেন, পুরপ্রতিনিধিকে লাগবে না। আপনার যা দরকার বিধায়ক করবেন, বোরো চেয়ারপার্সন করবেন।”
যদিও এ নিয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি। তবে এদিন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের তরফে প্রতিনিধি পাঠানো হয়। তিনি কাউন্সিলরকে বোঝানোর চেষ্টা করেন। তবে কাউন্সিলর অনড়। বলেন, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলবেন তিনি। তাঁর যে সমস্যা, যা অসুবিধা তা তিনি সাংসদকেই বলবেন।