PBKS vs RR: চোটে নেই ক্যাপ্টেন, বাটলারকে ছাড়াই পঞ্জাবের বিরুদ্ধে নামছে পিঙ্ক আর্মি – Bengali News | Rajasthan Royals captain Sanju Samson won toss and elected to bowl first against Punjab Kings in IPL 2024
PBKS vs RR: চোটে নেই ক্যাপ্টেন, বাটলারকে ছাড়াই পঞ্জাবের বিরুদ্ধে নামছে পিঙ্ক আর্মিImage Credit source: X
কলকাতা: শনি-রাতে আইপিএলের (IPL) ম্যাচে মুল্লানপুরে মুখোমুখি পঞ্জাব কিংস (Punjab Kings) ও রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। দু’টো টিমই জয়ের খোঁজে নামছে। চলতি আইপিএলের পয়েন্ট টেবলের এক নম্বরে রয়েছে রাজস্থান রয়্যালস। টানা ৪টে ম্যাচ জিতেছিলেন সঞ্জু স্যামসন-রিয়ান পরাগরা। তারপর শেষ ম্যাচে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে হারে পিঙ্ক আর্মি। পয়েন্ট টেবলের আটে থাকা পঞ্জাব কিংসও তাদের শেষ ম্যাচে হেরেছে। পঞ্জাবের হোম ম্যাচে বড় চমক দেখা গেল টসের সময়। শিখর ধাওয়ান আজ টস করতে নামেননি। তাঁর পরিবর্তে স্ট্যান্ড ইন ক্যাপ্টেনের দায়িত্বে দেখা যাচ্ছে স্যাম কারানকে।
পঞ্জাব কিংসের বিরুদ্ধে টস জিতেছেন সঞ্জু স্যামসন। প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পিঙ্ক আর্মির অধিনায়ক। টসের পর সঞ্জু জানান, চোটের কারণে জস বাটলার আজকের ম্যাচে নেই। তারপরই পঞ্জাবের স্ট্যান্ড ইন ক্যাপ্টেন স্যাম কারান জানান, তাঁদের নিয়মিত অধিনায়ক শিখর ধাওয়ানও চোটের কারণে আজকের ম্যাচে খেলতে পারছেন না।
বিস্তারিত আসছে…