Gautam Gambhir: ঘরের মাঠে জয়ে ফিরতে কালীঘাটে পুজো দিলেন KKR মেন্টর গৌতম গম্ভীর – Bengali News | KKR mentor Gautam Gambhir offers prayers at the Kalighat Temple ahead of KKR vs LSG IPL 2024 match, watch video
Gautam Gambhir: ঘরের মাঠে জয়ে ফিরতে কালীঘাটে পুজো দিলেন KKR মেন্টর গৌতম গম্ভীরImage Credit source: BCCI
কলকাতা: জয়ের স্বাদ পেতে পেতে হঠাৎ হারের মুখ দেখলে প্রত্যেকের খারাপ লাগে। আর সেটাই স্বাভাবিক। চলতি আইপিএলে (IPL) পর পর তিন ম্যাচ জিতেছিল কলকাতা নাইট রাইডার্স। শ্রেয়স আইয়ারের টিম চেন্নাই সুপার কিংসের কাছে হেরে ছেদ পড়েছে জয়ে। আবার টিমকে জয়ে ফেরাতে চান কেকেআর (KKR) মেন্টর গৌতম গম্ভীর (Gautam Gambhir)। এ বার তাই ঘরের মাঠে নাইটদের ম্যাচের আগে গৌতম গম্ভীর কালীঘাটে পুজো দিলেন। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে।
কেকেআরের টিম হোটেলে বৃহস্পতিবার দলের সকল ক্রিকেটার ও সাপোর্ট স্টাফরা ইদ উদযাপনে মেতেছিলেন। রিঙ্কু সিং, শ্রেয়স আইয়াররা কেকেআরের সমর্থকদের ইদের শুভেচ্ছা জানিয়েছিলেন। সেই ভিডিয়ো নাইটদের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছিল। শুধু তাই নয়। এরপর রিঙ্কু সিং, বরুণ চক্রবর্তী, অনুকূল রায়, ভেঙ্কটেশ আইয়াররা কালীঘাটে মায়ের পুজো দিতেও গিয়েছিলেন। নাইট টিমের সোশ্যাল মিডিয়া সাইটে সেই ভিডিয়ো শেয়ার করা হয়েছিল।
মায়ের আশীর্বাদ যেন সর্বদা সঙ্গে থাকে, এই প্রার্থনা 🙏
Rinku Singh, Anukul Roy, Venkatesh Iyer and Varun Chakaravarthy at Kolkata’s Kalighat Temple 🛕 pic.twitter.com/quN1fQ7007
— KolkataKnightRiders (@KKRiders) April 11, 2024
আজ, শুক্রবার কেকেআরের সোশ্যাল মিডিয়া সাইটে গৌতম গম্ভীরের এক ভিডিয়ো শেয়ার করা হয়েছে। ক্যাপশনে লেখা হয়েছে, ‘জয় মা কালী।’ যেখানে দেখা গিয়েছে কালীঘাটে মায়ের পুজো দিয়েছেন গৌতম গম্ভীর। দলের জয়ের জন্য প্রার্থনা করেছেন, প্রসাদ খেয়েছেন। কেকেআর মেন্টর শুক্রবার সকাল ১১.৩০ মিনিটে কালীঘাটে পুজো দিয়েছেন।
জয় মা কালী 🌸
Jai Maa Kaali 🛕🙏 pic.twitter.com/W471jTBj98
— KolkataKnightRiders (@KKRiders) April 12, 2024
এ বারের আইপিএলে ৪ ম্যাচে ৩টিতে জিতে পয়েন্ট টেবলের দুই নম্বরে রয়েছে কেকেআর। শ্রেয়স-রিঙ্কুদের টানা পাঁচটা ম্যাচ ইডেন গার্ডেন্সে। যদি ঘরের মাঠে একের পর এক ম্যাচ জিততে পারেন নাইটরা, তা হলে আবার শীর্ষে উঠে পড়বে কেকেআর। রবিবার লখনউয়ের বিরুদ্ধে ক্রিকেটের নন্দনকাননে আন্দ্রে রাসেল, সুনীল নারিনদের ঘুরে দাঁড়ানোর ম্যাচ।