মুখের গন্ধ কমছেই না! লজ্জা না পেয়ে আসল কাজটা করুন, ঘটবে মিরাকল - Bengali News | How to remove bad odor from your mouth - 24 Ghanta Bangla News
Home

মুখের গন্ধ কমছেই না! লজ্জা না পেয়ে আসল কাজটা করুন, ঘটবে মিরাকল – Bengali News | How to remove bad odor from your mouth

কথা বললেই মুখ থেকে দুর্গন্ধ বের হয়। মাউথ ফ্রেশনারেও কাজ হয় না। চুইংগাম চিবিয়ে চিবিয়ে মাড়ি ব্যথা হয়ে যাচ্ছে? চিন্তা করবে না। আজ থেকেই শুরু করুন এই ঘরোয়া ট্রিকগুলি। মেনে চলতে পারলে আর লুকিয়ে থাকতে হবে না আপনাকে। বন্ধুদের গ্রুপে আপনিই হয়ে উঠবেন সবচেয়ে সেরা।

কেন হয়?
মুখে দুর্গন্ধ হওয়ার পিছনে একাধিক কারণ থাকতে পারে। মুখের ভিতর খাবার দাঁতের ফাঁকে আটকে, মাড়ির ভিতর জমে গিয়ে ডেন্টাল ক্লাক তৈরি করে, তা থেকে মাড়ির প্রদাহ অর্থাৎ পেরিওডেন্টাল রোগ দেখা যায়। গবেষণায় দেখা গিয়েছে, কিছু কিছু খাবার, যেমন- পেঁয়াজ ও রসুন খেলে এই সমস্যা আরও বৃদ্ধি পায়।

উপায়
আনারসের জুস খেতে পারেন খাওয়ার পরে। তবে তাতে চিনি না মেশানোই ভাল। ব্যাকটেরিয়াকে শেষ করে আনারসের জুস। তাই গন্ধ থেকেও রেহাই পাবেন আপনি।

মুখে রাখতে পারেন একটি করে লবঙ্গ। ভীষণ উপকারী। সর্দিকাশি থেকে রক্ষা তো করবেই, এ ছাড়াও মুখের গন্ধ থেকেই রেহাই মিলবে অনেকটাই।

দেহে জলের ঘাটতি হলে লালা তৈরি হয় না। এই কারণে মুখের ব্যাকটেরিয়ার সংখ্যাও ব্যাপক হাতে বাড়তে শুরু করে। তা থেকে হয় দুর্গন্ধ। যদি নিয়মিত ৩/৪ লিটার জল খান, দেখবেন অনেকটা মুক্তি মিলেছে।

দিনে দু’বার ব্রাশ করা কিন্তু অতি আবশ্যক। ব্রাশ না করলেন ব্যাক্টেরিয়ার সংখ্যা বৃদ্ধি পাবে। গন্ধও দূর হবে না কোনওমতেই।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *