TMC: দিল্লিতে শান্তনু, ডেরেক-সহ তৃণমূলের ১০ জনকে বাসে তুলে নিয়ে গেল পুলিশ - Bengali News | Delhi Police takes action ad TMC Representatives were on sit in protest in front of Delhi ECI Office - 24 Ghanta Bangla News
Home

TMC: দিল্লিতে শান্তনু, ডেরেক-সহ তৃণমূলের ১০ জনকে বাসে তুলে নিয়ে গেল পুলিশ – Bengali News | Delhi Police takes action ad TMC Representatives were on sit in protest in front of Delhi ECI Office

Spread the love

পুলিশের বাসে তৃণমূলের প্রতিনিধিদলImage Credit source: Twitter

নয়া দিল্লি: কেন্দ্রীয় এজেন্সির অতিসক্রিয়তার অভিযোগে এবার দিল্লিতে গিয়ে সুর চড়াচ্ছে তৃণমূল। সোমবার দুপুরেই দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের অফিসে গিয়ে দেখা করেন ডেরেক ও’ব্রায়েন, শান্তনু সেন, অর্পিতা ঘোষ, দোলা সেন, সুদীপ রাহা-সহ তৃণমূলের ১০ সদস্যের প্রতিনিধিদল। কমিশনের কর্তাদের সঙ্গে দেখা করে সেখান থেকে বেরিয়ে দফতরের সামনেই ধরনায় বসে পড়েন তৃণমূলের প্রতিনিধিরা। যতক্ষণ না কেন্দ্রীয় এজেন্সির প্রধানদের বদলির সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, ততক্ষণ ধরনা চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তৃণমূল নেতা-নেত্রীরা। যদিও নির্বাচন কমিশনের অফিসের সামনে ধরনা কোনওভাবেই বরদাস্ত করতে রাজি নয় দিল্লি পুলিশ।

ফলে কমিশনের অফিসের সামনে তৃণমূলে সেই ধরনা তুলে দেয় পুলিশ। টেনে হিঁচড়ে সেখান থেকে ডেরেকদের সরানোর চেষ্টা করে পুলিশ এবং পরে তাঁদের একটি বাসে তুলে কমিশনের অফিসের সামনে থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। ঘাসফুল শিবির সূত্রে খবর, তৃণমূলের প্রতিনিধিদের নিয়ে যাওয়া হয়েছে দিল্লির মন্দির মার্গ থানায়। পরে সেখান থেকে অন্য একটি থানায় নিয়ে যাওয়া হচ্ছে বলে দলীয় সূত্রে খবর।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *