HC On Bhupatinagar: ‘ওসি সাহস পেলেন কীভাবে?’, ভূপতিনগরে পুলিশি রিপোর্ট দেখে তীব্র অসন্তোষ হাইকোর্টের – Bengali News | HC On Bhupatinagar: ‘How did the OC get the courage?’, Bhupatinagar police report strongly displeased by Calcutta High Court
কলকাতা: “আদালতের রক্ষাকবচের ফলে নির্বাচন বানচালের চেষ্টা করতে পারে অভিযুক্তরা।” ভূপতিনগরকাণ্ডে পুলিশের এই রিপোর্টে ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট। সোমবার ভূপতিনগর মামলার শুনানি ছিল বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চে।
ভূপতিনগর থানা যে রিপোর্ট এদিন আদালতে জমা করে, তা দেখে অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি। ক্ষুব্ধ বিচারপতি প্রশ্ন করেন, “ওসিকে বলতে হবে আদালতের রক্ষাকবচের ফলে কবে কোথায় কোন নির্বাচন বানচাল হয়েছে ?” আদালতের নির্দেশ, আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই রিপোর্টের ব্যাখ্যা দিতে হবে ভূপতিনগর থানার ওসিকে।
এই রিপোর্টে আদালতের অবমাননা হয়েছে। বিচারপতি আরও প্রশ্ন করেন, “এই ধরনের রিপোর্ট লেখার সাহস পেলেন কী করে ওসি ?”
বিস্তারিত আসছে…