Firhad Hakim: 'মাথা নীচু হয়েছে, আর যেন না হয়', বৈঠকে বার্তা মহানাগরিক ফিরহাদের - Bengali News | Kolkata Mayor Firhad Hakim directs to take strict measures against illegal construction in Kolkata - 24 Ghanta Bangla News
Home

Firhad Hakim: ‘মাথা নীচু হয়েছে, আর যেন না হয়’, বৈঠকে বার্তা মহানাগরিক ফিরহাদের – Bengali News | Kolkata Mayor Firhad Hakim directs to take strict measures against illegal construction in Kolkata

Spread the love

কলকাতা: গার্ডেনরিচের বাড়ি ভেঙে পড়ার ঘটনা নিয়ে সোমবার হাইকোর্টে তিরস্কারের মুখে পড়তে হয়েছে কলকাতা পুরনিগমকে। তারপরই আজ পুরনিগমের কাউন্সিল চেম্বারের জরুরি বৈঠকে কড়া বার্তা মেয়র ফিরহাদ হাকিমের। পুরনিগমের বিল্ডিং বিভাগের ইঞ্জিনিয়ারদের উদ্দেশে বেআইনি নির্মাণের প্রতি জিরো টলারেন্সের বার্তা দিলেন কলকাতার মহানাগরিক। কলকাতা পুরনিগম অ্যাক্ট অনুযায়ী চলার কথা বললেন তিনি। বৈঠকে আধিকারিকদের উদ্দেশে ফিরহাদের বার্তা, ‘কলকাতা পুরনিগম অ্যাক্ট অনুযায়ী চলুন, আমি আছি। একটি বাড়ি পড়ে গিয়েছে, মাথা নীচু হয়েছে। আর যেন না হয়।’

পুরনিগমের বিল্ডিং বিভাগের ইঞ্জিনিয়ারদের সঙ্গে বৈঠকে বেআইনি নির্মাণ রুখতে কড়া পদক্ষেপের বার্তা দিলেন ফিরহাদ। বৈঠকে মেয়র বলেন, ‘এনাফ ইজ় এনাফ। বেআইনি নির্মাণের দিন শেষ।’ বেআইনি নির্মাণ করে যাঁরা কলকাতাকে নষ্ট করছে,তাঁদের দিন শেষ, এটাই বৈঠকে বুঝিয়ে দিয়েছেন কলকাতার মহানাগরিক। আধিকারিকরা যাতে কোনওভাবে কোনও চাপের কাছে নতিস্বীকার না করে, সেই বার্তাও দিলেন তিনি। কোনও রাজনৈতিক নেতা কিংবা সাংসদ বা কাউন্সিলরের চাপের কাছে যাতে আধিকারিকরা নতিস্বীকার না করেন, সেটাও বৈঠকে স্পষ্ট করেন দেন ফিরহাদ। তাঁর সাফ বার্তা, ‘কলকাতা পুরনিগম আইন অনুযায়ী কাজ করবেন, কেউ চাপ দিলে বলবেন, মেয়র সাহেবের সঙ্গে কথা বলুন।’

বৈঠক শেষে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েও একই বার্তা দিলেন মেয়র। জানিয়ে দিলেন, ‘বেআইনি নির্মাণের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি নেওয়া হয়েছে। যাঁরা শহরটাকে নষ্ট দেওয়ার চেষ্টা করছেন, তাঁদের উদ্দেশে বার্তা দেওয়া হল – এনাফ ইজ় এনাফ। আধিকারিকদের বলা হয়েছে, যা হয়ে গিয়েছে, তা হয়ে গিয়েছে। এবার কড়া ভাবে মাথা উঁচু করে কাজ করুন।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *