CPIM: ভোটের মুখে বামে ভাঙন, SFI এর প্রাক্তন জেলা সভাপতি যোগ দিলেন বিজেপিতে - Bengali News | CPIM collapses in face of Lok Sabha Elections, former district president of SFI joins BJP - 24 Ghanta Bangla News
Home

CPIM: ভোটের মুখে বামে ভাঙন, SFI এর প্রাক্তন জেলা সভাপতি যোগ দিলেন বিজেপিতে – Bengali News | CPIM collapses in face of Lok Sabha Elections, former district president of SFI joins BJP

Spread the love

ভোটের মুখে ভাঙন বামে Image Credit source: TV-9 Bangla

বালুরঘাট: নির্বাচনের আগে বামে ভাঙন। এসএফআইয়ের প্রাক্তন জেলা সভাপতি তথা সিপিআইএমের জেলা কমিটির সদস্য সুরজিৎ সরকার যোগ দিলেন বিজেপিতে। তাঁর সঙ্গে আরও বেশ কিছু বাম কর্মী ভিড়লেন পদ্ম শিবিরে। শনিবার দুপুরে বালুরঘাটে বিজেপির জেলা কার্যালয়ে চলে যোগদান পর্ব। এদিকে দল বিরোধী কাজের জন্য আগেই সুরজিৎ সরকারকে বহিষ্কার করা হয়েছে বলে সিপিআইএমের জেলা সম্পাদক নন্দলাল হাজরা জানিয়েছেন। যোগদানকারীদের হাতে দলের পতাকা তুলে দেন বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী। ছিলেন জেলা সাধারণ সম্পাদক বাপি সরকার সহ অন্যান্য বিজেপি নেতারাও। 

শুধু বাম থেকে নয়। তৃণমূলেরও বেশ কিছু কর্মী এই যোগদান পর্বে বিজেপিতে আসেন বলে জানিয়েছেন বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী। প্রসঙ্গত, এবারও লোকসভা ভোটে বালুরঘাট থেকে বিজেপির টিকিটে লড়ছেন সুকান্ত মজুমদার। তিনিই এখন সেখানকার বর্তমান সাংসদ। সুকান্তর উন্নয়ন যজ্ঞে সামিল হতেই বাম ছেড়ে তাঁরা বিজেপিতে এলেন বলে জানিয়েছেন দলত্যাগী সুরজিৎ সরকার। শুধু দলবদল নয়, শনিবার রাতে অনেক নতুন ভোটারও বিজেপিতে যোগ দেন বালুরঘাটে। এই নতুন যোগদানের কারণে এলাকায় সংগঠনের শক্তি অনেকটাই বাড়বে বলে বলে করছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। 

এই খবরটিও পড়ুন

রাতেই বালুরঘাট শহরে বিজেপির জেলা কার্যালয়ে বালুরঘাট শহর ও গ্রামাঞ্চলের প্রায় ৫০ জন নতুন ভোটার গেরুয়া শিবিরে যোগ দেন। তাঁদের হাতে বিজেপির পতাকা তুলে দেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। যোগদান অনুষ্ঠানে হাজির ছিলেন বিজেপির টাউন সভাপতি সমীর প্রসাদ দত্ত, যুব মোর্চার টাউন সভাপতি বাবুসোনা অধিকারী সহ অন্যান্যরা। এই যোগদান পর্বে যাঁরা পদ্ম শিবিরে এলেন তাঁরা এর আগে কোনও রাজনৈতিক দলের সঙ্গেই যুক্ত ছিলেন না বলে জানা গিয়েছে। রাজ্যে দুর্নীতির প্রতিবাদ ও বিজেপির উন্নয়ন যজ্ঞে সামিল হতেই তাঁরা এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান সদ্য যোগদানকারীরা। 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *