PM Modi: ‘ঠিকভাবে প্রচার চলছে তো?’, নির্বাচনী হিংসা নিয়ে উদ্বেগ প্রকাশ করে মালদহের বিজেপি কর্মীকে ফোন মোদীর - Bengali News | Prime Minister Narendra Modi calls BJP workers in Malda expressing concern over election violence - 24 Ghanta Bangla News
Home

PM Modi: ‘ঠিকভাবে প্রচার চলছে তো?’, নির্বাচনী হিংসা নিয়ে উদ্বেগ প্রকাশ করে মালদহের বিজেপি কর্মীকে ফোন মোদীর – Bengali News | Prime Minister Narendra Modi calls BJP workers in Malda expressing concern over election violence

Spread the love

বিজেপি কর্মীকে ফোন মোদীর Image Credit source: TV-9 Bangla

মালদহ: কয়েকদিন আগে বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রকে ফোন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যা নিয়ে বিস্তর চর্চা হয়েছিল বঙ্গ রাজনীতির আনাচে-কানাচে। ফোন করেছিলেন কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী রানি মা অমৃতা রায়কে। এবার ফোন মালদহের বিজেপি কর্মীকে। ঠিকভাবে প্রচার চলছে তো? সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে পারছেন তো? বিজেপি কর্মী লতিকা হালদারকে ফোন করে জানতে চাইলেন মোদী। ফোন প্রথমেই লতিকা দেবী কোনও কেন্দ্রের কর্মী তা জানতে চান প্রধানমন্ত্রী। উত্তরে লতিকা জানান উত্তর মালদহ। 

তাঁর বুথে নির্বাচনী অভিযান কেমন চলছে সে বিষয়েও খোঁজ-খবর নেন তিনি। একইসঙ্গে বুথের সমস্ত কার্যকর্তাদের দায়িত্ব ঠিক করা হয়েছে কিনা তাও জানতে চান মোদী। উত্তরে লতিকা দেবী বলেন, আমার ওয়ার্ডে কাজ ভাল চলছে। সবাইকে দায়িত্ব পালনের জন্য বুঝিয়ে দিয়েছি। সবাইকে কাজ বুঝিয়ে দিয়েছি। এরপরই মোদীর মুখে শোনা যায় বাংলায় নির্বাচনী হিংসার কথা। ফোনে মোদী স্পষ্ট বলেন, দেখুন পশ্চিমবঙ্গে নির্বাচনী হিংসা বড় খারাপ পরিস্থিতি তৈরি করে রেখে দিয়েছে। প্রচার করতে গিয়ে এমন কোনও ঘটনার সম্মুখীন হতে হচ্ছে না তো? উত্তরে লতিকা বলেন, আমি মহিলাদের একত্রিত করে একজোট হয়ে প্রচার করছি। মোদী বলেন, আপনি তাহলে সব জায়গায় গিয়ে আপনাদের কথা বলতে পারছেন? উত্তরে লতিকা দেবী বলেন হ্যাঁ পারছি। কোনও সমস্যা হচ্ছে না। 

এই খবরটিও পড়ুন

এরপরই কেন্দ্রীয় সরকারের বিনামূল্যে রেশনের ব্যাপারেও খোঁজ নেন মোদী। ফোনেই জানতে চান, ভারত সরকার যে বিভিন্ন সময় ফ্রি-তে রেশন দিচ্ছে এটা কী সকলে বুঝতে পারছে? এ ক্ষেত্রেও সদর্থক উত্তরও দেন লতিকা। এরপর ফের আরও একবার নির্বাচনী হিংসার কথা বলে উদ্বেগ প্রকাশ করেন মোদী। এই আবহেও ঠিকভাবে কাজ চালিয়ে যাওয়ার কথা বলেন। সমস্ত কর্মীদের ধন্যবাদও জানান। ফোনালাপের একদম শেষে এসে লতিকা দেবীকে মোদী বলেন, “পশ্চিমভঙ্গে সবথেকে বড় চ্যালেঞ্জ নির্বাচনী হিংসা। কিন্তু নির্বাচন কমিশন হিংসা রুখতে সমস্ত ব্যবস্থা করেছে। আপনারা বিভিন্ন প্রকল্পের কথা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিন। বুথের সমস্ত মানুষের কাছে যান। বিজেপির নীতির কথা বলুন। ভোটারদের সমস্ত তথ্য নিজের কাছে রাখুন।” প্রসঙ্গত, ১৯ এপ্রিল থেকেই শুরু হয়ে যাচ্ছে লোকসভা নির্বাচন।বাংলায় ভোটের শুরু উত্তরবঙ্গ থেকে। ১৯ এপ্রিল ভোট হচ্ছে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে। ২৬ মে ভোট দার্জিলিং, রায়গঞ্জ, বালুরঘাটে। ৭ মে ভোট মালদহ উত্তর, মালজহ দক্ষিণে। 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *