IPL 2024: রাজমিস্ত্রির কাজ করে কাটছে দিন, নিজে হাতে বানাচ্ছেন রুটি, IPLএর তারকা স্পিনারের কি হাল! – Bengali News | Yuzvendra Chahal along with Rajasthan Royals Team Doing Labour Work Photos Viral
রাজমিস্ত্রির কাজ করে কাটছে দিন, নিজে হাতে বানাচ্ছেন রুটি, IPLএর তারকা স্পিনারের কি হাল!
কলকাতা: তারকাপতন কম দেখেনি ক্রিকেট। জনপ্রিয়তার তুঙ্গে থাকা ক্রিকেটার অভাবে অন্ধকারে ডুবে গিয়েছেন, এমন কাহিনিও কম নেই। জীবন কখন যে কোন দিকে মোড় নেয়, কে বলতে পারে! বলা যায়ও না। যেমন তাঁর ক্ষেত্রেও বলা যাচ্ছে না। হঠাৎই রাজমিস্ত্রির ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে। ইট গাঁথছেন নিজে হাতে। বাড়ি তৈরির কাজ করছেন মন দিয়ে। এই ছবি বেশ চমকে দেওয়ার মতো। যে স্পিনারকে নিয়ে কাড়াকাড়ি হত এক সময়, তাঁর এমন দশা কেন হল? যদিও ওই ছবির গভীরে ঢুকলে জানা যাচ্ছে আসল গল্প।
কে এই স্পিনার জানেন? এই রাজস্থান রয়্যালসে খেলতেন বলা যাবে না। বরং বলা উচিত, তিনি এখনও টিমের অংশ। প্রথম দলে নিয়মিত খেলেন। উইকেটও নেন। টিমকে জেতানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকাও থাকে তাঁর। এ বারের আইপিএল রাজস্থানের গাড়ি দারুণ ছুটছে। পর পর তিনটে ম্যাচ জিতেছে সঞ্জু স্যামসনের টিম। অনেক দিন পর যেন জৌলুস ফিরেছে টিমে। সেই রাজস্থানের তারকা স্পিনার যুজবেন্দ্র চাহাল কিনা রাজমিস্ত্রির কাজ করছেন! এমন বেশ কিছু ছবি ইন্সটাগ্রামে ঘুরছে। শুধু রাজমিস্ত্রির কাজ নয়, নিজে হাতে বেশ যত্ন করে রুটিও বানাচ্ছেন চাহাল। এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। অনেকেই এ নিয়ে কথা বলছেন। বিস্ময় প্রকাশও করছেন।
What a game-changing experience yesterday in Sambhar, Rajasthan! 💗
Looking forward to making an impact on April 06 in our #PinkPromise game 🙏 pic.twitter.com/gUz9hEL0gw
— Yuzvendra Chahal (@yuzi_chahal) April 4, 2024
আইপিএলের সব টিমই সামাজিক নানা কাজের সঙ্গে জড়িয়ে থাকে। রাজস্থানের পুরো টিমকে তেমনই একটি সামাজিক কাজে দেখা গিয়েছে। যেখানে চাহাল সহ আরও ক্রিকেটার রাজমিস্ত্রির কাজ করেছেন। নিজে হাতে রুটিও বানিয়েছেন। সবচেয়ে মজার ব্যাপার হল, চাহাল একা নন, রুটি বানিয়েছেন ট্রেন্ট বোল্টও। চাহালের পাশে বসেই তাঁকে রুটি বানাতে দেখা গিয়েছে। যদিও সে রুটির চেহারা রুটির মতো নয়। তবু পিছিয়ে থাকেননি কিউয়ি পেসার। রাজস্থানের ভক্তদের কিন্তু এই ছবি বেশ পছন্দ হয়েছে। তারকাদের দেশি মোডে দেখে মজাও পেয়েছেন তাঁরা।