Baba Vanga Prediction: অক্ষরে অক্ষরে মেলে সব কথা বাবা ভাঙ্গার, সত্যি হচ্ছে ২০২৪ সালেরও ‘মারাত্মক’ ভবিষ্যদ্বাণী – Bengali News | Baba Vanga’s Prediction for 2024 Coming True Day by Day, When will World End, Check Prediction
বুলগেরিয়া: যা বলেছেন, অক্ষরে অক্ষরে মিলেছে সবকিছু। ৯/১১ হামলা থেকে প্রিন্সেস ডায়নার রহস্যমৃত্যু কিংবা চেরোনোবিল বিপর্যয়, যা যা ভবিষ্যদ্বাণী করেছিলেন, সবই মিলে গিয়েছে। বিগত কয়েক বছরে সকলের কাছে পরিচিত নাম হয়ে উঠেছে বাবা ভাঙ্গা। তাঁর ভবিষ্যদ্বাণী যেন পাথরের লেখা। ২০২৪ সালের জন্যও বেশ কিছু ভবিষ্যদ্বাণী করেছেন বাবা ভাঙ্গা। চার মাস কাটতে না কাটতেই, তাঁর ভবিষ্যদ্বাণীও সত্যি হচ্ছে। পৃথিবী কবে ধ্বংস হবে, তা নিয়েও ভবিষ্যদ্বাণী করে গিয়েছেন বাবা ভাঙ্গা, সেটাও কি তাহলে সত্যি হতে চলেছে?
বাবা ভাঙ্গা-নাম শুনে পুরুষ মনে হলেও, ইনি আসলে মহিলা। বুলগেরিয়ার এই রহস্যময়ী নারী নাকি ভবিষ্যত দেখতে পেতেন। আর সেই ক্ষমতাবলেই তিনি নানা ঘটনার আগাম জানান দিয়ে গিয়েছেন। ১৯৯৬ সালে ৮৫ বছর বয়সে মৃত্যু হয় বাবা ভাঙ্গার। তবে পৃথিবীর জন্য তিনি আরও অনেক বছরের ভবিষ্যদ্বাণী করে গিয়েছেন। তবে একটি বছরে গিয়ে সেই ভবিষ্যদ্বাণী থেমে গিয়েছে, কারণ সেই বছরেই নাকি ধ্বংস হয়ে যাবে পৃথিবী।
সালটা হল ৫০৭৯। বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী, ৫০৭৯ সালে ধ্বংস হয়ে যাবে পৃথিবী। মৃত্যুর আগে এমনটাই বলে গিয়েছেন বাবা ভাঙ্গা।
২০২৪ সালের জন্য কী কী ভবিষ্যদ্বাণী করেছেন বাবা ভাঙ্গা?
জলবায়ু পরিবর্তন–
২০২৪ সালের জন্য যে ভবিষ্যদ্বাণী করেছেন, তাতে প্রথমেই একাধিক প্রাকৃতিক বিপর্যয়ের উল্লেখ করেছিলেন বাবা ভাঙ্গা। চলতি বছরের জন্য তিনি ব্য়াপক জলবায়ু পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন। এবং এই ভবিষ্যদ্বাণী ইতিমধ্যেই সত্যি হতে শুরু করেছে। সম্প্রতিই একটি সায়েন্স জার্নালে জানানো হয়েছে, বিশ্বজুড়ে হিটওয়েভ বা তাপপ্রবাহ ৬৭ শতাংশ বেশি হবে। ৪০ বছরের তুলনায় তাপমাত্রায় রেকর্ড বৃদ্ধি হয়েছে। হিট ডোমের আকৃতিও বৃদ্ধি পেয়েছে। ১৯৭৯ সাল থেকে ১৯৮৩ সাল অবধি যেখানে তাপপ্রবাহ গড়ে আটদিন থাকত, সেখানেই ২০১৬ থেকে ২০২০ সালে সেই তাপপ্রবাহও ১২দিন ধরে জারি থাকে। ২০২৪ সাল সবথেকে উষ্ণতম বছর হতে চলেছে।
সাইবার হানা-
বাবা ভাঙ্গা মৃত্যুর আগে বলে গিয়েছিলেন, ২০২৪ সালে সাইবার হানা অনেক গুণ বৃদ্ধি পাবে। বিশেষ করে গুরুত্বপূর্ণ পরিকাঠামোগুলিতে সাইবার হানা চলবে। যা বিশ্বজুড়ে বড় বিপদ সৃষ্টি করবে। এই ভবিষ্যদ্বাণীও মিলছে। সম্প্রতিই একটি ডেটা সেট পাওয়া গিয়েছে, যেখানে জানা গিয়েছে ডার্ক ওয়েবে একাধিক গোপনীয় তথ্য রয়েছে। প্রায় ৭ কোটি মানুষের পাসওয়ার্ড, সোশ্যাল সিকিউরিটি নম্বরের মতো গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস হয়ে গিয়েছে। এর আগে অ্যাপেল, মেটা ও এক্স সংস্থার তরফেও জানানো হয়েছিল, তাদের গ্রাহকদের তথ্যের সুরক্ষা বিঘ্নিত হয়েছে।
আর্থিক সঙ্কট-
বাবা ভাঙ্গা বলে গিয়েছেন, ২০২৪ সালে বিশ্বজুড়ে আর্থিক সঙ্কট আরও গভীর হবে। বৈশ্বিক অর্থনৈতিক শক্তিতে বড় পরিবর্তন আসবে, জিও-পলিটিক্যাল টানাপোড়েন আরও বাড়বে। অনেক দেশের ঘাড়েই ঋণের বোঝা বাড়বে।
সন্ত্রাসবাদ বৃদ্ধি এবং জৈবাস্ত্র পরীক্ষা-
বাবা ভাঙ্গা তাঁর ভবিষ্যদ্বাণীতে লিখে গিয়েছেন, ২০২৪ সালে ইউরোপে সন্ত্রাসবাদী হামলা বাড়বে। কোনও একটি শক্তিধর দেশ বায়োলজিক্যাল ওয়েপন বা জৈবাস্ত্রও পরীক্ষা করতে পারে।
চিকিৎসাক্ষেত্রে উদ্ভাবন-
২০২৪ সালের জন্য বাবা ভাঙ্গা ভাল ইঙ্গিতও দিয়েছেন। অ্যালজ়াইমার্স ও ক্যানসারের মতো দূরারোগ্য ব্যধির চিকিৎসা আবিষ্কার হতে পারে এই বছর।