বরকেও চাই, আবার বয়ফ্রেন্ডকেও! এক বাড়িতে থাকার দাবিতে বিদ্যুতের খুঁটিতে চড়লেন গৃহবধূ, দেখুন সেই ভিডিয়ো – Bengali News | Woman Climbs to Electric Poll Demanding to Live Together with Husband & Boyfriend in Uttar Pradesh, Video Went Viral
বিদ্যুতের খুঁটিতে চড়লেন মহিলা।Image Credit source: Twitter
লখনউ: স্বামীকে চাই। আবার প্রেমিককেও ছাড়তে পারছেন না। সমস্যা মেটাতেই একসঙ্গে, এক বাড়িতেই স্বামী ও প্রেমিককে থাকার প্রস্তাব দিলেন বধূ। কিন্তু স্বামী মানতে নারাজ। রেগে অগ্নিশর্মা তিনি, বাড়ি থেকে বেরিয়ে গেলেন। স্বামীকে রাজি করাতেই শেষমেশ বিদ্যুতের খুঁটিতে চড়ে বসলেন মহিলা। তাঁর এই কীর্তির ভিডিয়ো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
মজাদার এই ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের গোরক্ষপুরে। পিপরাইচের বাসিন্দা বছর চৌত্রিশের ওই মহিলার তিন সন্তান রয়েছে। তাঁর স্বামী দিনমজুরের কাজ করেন। স্বামী থাকা সত্ত্বেও বিবাহ বহির্ভূত একটি সম্পর্কও রয়েছে ওই মহিলার। দীর্ঘ সাত বছর ধরে তিনি পাশের গ্রামের এক ব্যক্তির সঙ্গে প্রেম করছিলেন।
मोहब्बत का ऐसा सिला…’, 3 बच्चों की मां को चढ़ा ‘इश्क का बुखार’,
प्रेमी को साथ रखने की बात पर पति से नाराज, खंभे पर चढ़ करने लगी तांडव !!#यूपी के #गोरखपुर से एक हैरान कर देने वाला मामला सामने आया है। यहां तीन बच्चो की माँ को प्यार का खुमार चढ़ा है और प्यार का खुमार भी इस कदर… pic.twitter.com/J6XQ4FMxRh— MANOJ SHARMA LUCKNOW UP🇮🇳🇮🇳🇮🇳 (@ManojSh28986262) April 3, 2024
সম্প্রতিই তাঁর স্বামী এই সম্পর্কের কথা জানতে পারেন। হাতেনাতে স্ত্রী ও তাঁর প্রেমিককে ধরে ফেলেন। স্বামী-স্ত্রীর মধ্যে তুমুল অশান্তি শুরু হয়। ওই মহিলা দাবি করেন, প্রেমিকও থাকুক বাড়িতে। তাহলে সংসার চালাতে সাহায্য করতে পারবে। স্বামী এই দাবি মানেননি। রাগে বাড়ি ছেড়ে চলে যান তিনি।
এদিকে, স্বামীকে মানাতে ওই মহিলা সোজা বিদ্যুতের খুঁটিতে উঠে পড়েন। তাঁকে দেখতে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা। ওই মহিলাকে বোঝানোর চেষ্টা করেন সকলে, কিন্তু ওই মহিলাও নাছোড়। হাইটেনশন তারে বিদ্যুৎস্পৃষ্ট হতে পারেন, এই ভয়ে বিদ্যুৎ বিভাগের তরফে বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করে দেওয়া হয়। শেষ অবধি পুলিশ দীর্ঘক্ষণ বোঝানোর পর নেমে আসেন মহিলা।