Sougata Roy: মদনের পর এবার সৌগত, সুইমিং পুলে রিল্যাক্স মুডে তৃণমূলের বর্ষীয়ান নেতা - Bengali News | TMC Leader Sougata Roy spends time in Swimming Pool - 24 Ghanta Bangla News
Home

Sougata Roy: মদনের পর এবার সৌগত, সুইমিং পুলে রিল্যাক্স মুডে তৃণমূলের বর্ষীয়ান নেতা – Bengali News | TMC Leader Sougata Roy spends time in Swimming Pool

Spread the love

মদন মিত্র ও সৌগত রায়Image Credit source: Facebook and TV9 Bangla

কলকাতা: চাঁদিফাটা রোদ্দুর। মাঝ চৈত্রেই চল্লিশ ছুঁইছুঁই পারদ। গরমে হাঁসফাঁস অবস্থা। নিতান্ত প্রয়োজন ছাড়া রাস্তা-ঘাটে মানুষের দেখা মেলা ভার। কিন্তু তিনি যে জনপ্রতিনিধি। বিদায়ী সাংসদ। এবারও ভোটে লড়ছেন। এই গরমের মধ্যেও যে তাঁকে ভোটের প্রচারে বেরোতে হচ্ছে। মানুষের সঙ্গে জনসংযোগ করতে হচ্ছে। তাই নিজেকে ফিট রাখাটাও তো দরকার। আর ফিট থাকতে সাঁতারের থেকে বড় ব্যায়াম আর কী বা হতে পারে! অতঃপর তপ্ত দুপুরে এবার ‘রিল্যাক্স’ হতে সুইমিং পুলে নেমে পড়লেন দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সৌগত রায়।

তৃণমূলের অপর এক নেতা মদন মিত্রকে অতীতে সুইমিং পুলে নেমে নাতির সঙ্গে সময় কাটাতে দেখা গিয়েছিল। সুইমিং পুলের স্বচ্ছ্ব নীল জলে সময় কাটিয়েছিলেন নাতির সঙ্গে। আর এবার ভোটের মুখে প্রচারের ফাঁকে হাঁসফাঁস গরমের মাঝে সুইমিং পুলে নেমে সময় কাটালেন তৃণমূলের বর্ষীয়ান নেতা তথা দমদমের তৃণমূল প্রার্থী সৌগত রায়।

দমদম পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের এক সুইমিং পুলে নেমে এলাকার বাচ্চাদের বেশ কিছুটা সময় কাটালেন সৌগত রায়। বল নিয়ে খেললেনও কচিকাচাদের সঙ্গে। বেশ কয়েকবার জলে ওঠা নামা করলেন। বুধবার দুপুরে একেবারে অন্য মেজাজে দেখা গেল তৃণমূলের বর্ষীয়ান নেতাকে।

অনেকদিন পর আবার সাঁতারে নেমে মনের মধ্যে যে আনন্দ অনুভব করছেন, সে কথাও জানালেন সৌগত রায়। বললেন, ‘খুবই ভাল লাগছে। বহুদিন পর নামলাম। সুইমিং আমার খুবই প্রিয়। পাঁচ বছর বয়স থেকে সাঁতার কাটি। তবে অলিম্পিক সাইজ সুইমিং পুল হলে ভাল হত, পুরোটা জুড়ে সাঁতার কাটা যেত।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *