Haldia: শেষে কি না এইসব 'কীর্তি' করছিলেন দুই সিভিক ভলান্টিয়র, জানতে পেরেই গ্রেফতার করল পুলিশ - Bengali News | Haldia: Two civic volunteer arrested in Haldia purba Medinipur - 24 Ghanta Bangla News
Home

Haldia: শেষে কি না এইসব ‘কীর্তি’ করছিলেন দুই সিভিক ভলান্টিয়র, জানতে পেরেই গ্রেফতার করল পুলিশ – Bengali News | Haldia: Two civic volunteer arrested in Haldia purba Medinipur

Spread the love

হলদিয়া: কারখানায় কাজের জন্য প্রয়োজন ছিল পুলিশ ভেরিফিকেশনের। সেই মতো গিয়েওছিলেন থানায়। অভিযোগ, দুই সিভিক ভলান্টিয়র ওই ব্যক্তির কাছ থেকে টাকা নেওয়ার পর তাঁকে দিয়েছিলেন জাল সার্টিফিকেট। পরে পুলিশে অভিযোগ দায়ের হতেই গ্রেফতার দুই ‘গুণধর’।

ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের হলদিয়ায়। কুমারচকের বাসিন্দা বাহাদুর চন্দ্রদাস কারখানায় কাজ করবেন বলে তাঁর পুলিশ ভেরিফিকেশনের সার্টিফিকেটের প্রয়োজন ছিল। আর সেই সুযোগকেই কাজে লাগায় অভিযুক্ত সিভিক ভলান্টিয়ররা। অভিযোগ, ওই ব্যক্তিকে নকল সার্টিফিকেট গছিয়ে তাঁরা কাছ থেকে ৫০০ টাকা হাতায় তাঁরা। এরপরই বাহাদুর গিয়ে গত ১ এপ্রিল দুর্গাচক থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার সকালে সিভিক ভলান্টিয়রদের গ্রেফতার করে দুর্গাচক থানার আধিকারিকরা।

পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত সিভিক ভলান্টিয়ররা হলেন সঞ্জয় মান্না ও অনির্বাণ দাস। দু’জনকে হলদিয়া মহকুমা আদালতে তোলা হলে তথ্য হলে বিচারক সমস্ত তথ্য প্রমাণ খতিয়ে দেখে তাঁদের ছ’দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *