DC vs KKR, IPL 2024: ভাইজ্যাগে শুরু থেকেই ঝড় তুলতে চায় নাইটরা, পন্থদের সামনে রানের পাহাড় রাখাই লক্ষ্য - Bengali News | KKR won toss and Shreyas Iyer elected to bat first against DC in IPL 2024 - 24 Ghanta Bangla News
Home

DC vs KKR, IPL 2024: ভাইজ্যাগে শুরু থেকেই ঝড় তুলতে চায় নাইটরা, পন্থদের সামনে রানের পাহাড় রাখাই লক্ষ্য – Bengali News | KKR won toss and Shreyas Iyer elected to bat first against DC in IPL 2024

Spread the love

DC vs KKR, IPL 2024: ভাইজ্যাগে শুরু থেকেই ঝড় তুলতে চায় নাইটরা, পন্থদের সামনে রানের পাহাড় রাখাই লক্ষ্যImage Credit source: KKR

কলকাতা: টপার কে না হতে চায় বলুন তো? সে ক্লাসের টপার হোক বা আইপিএলের পয়েন্ট টেবলের টপার। প্রথম স্থানে থাকা বরাবরই বিশেষ হয়। এই মুহূর্তে আইপিএলের পয়েন্ট টেবলের দুইয়ে রয়েছে শ্রেয়স আইয়ারের কলকাতা নাইট রাইডার্স। ভাইজ্যাগে ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে পয়েন্ট টেবলের শীর্ষস্থান দখল করতে চায় কেকেআর। জয়ের হ্যাটট্রিক এবং পয়েন্ট টেবলের মগডালে যদি পৌঁছে যায় নাইটরা, তা হলে কেকেআর শিবিরে ডাবল সেলিব্রেশন হবে।

ভাইজ্যাগে এ বারের আইপিএলের দ্বিতীয় ম্যাচ। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন নাইট নেতা শ্রেয়স আইয়ার। তিনি বলেন, ‘গত ম্যাচে উইকেটে অনেক পরিবর্তন হয়েছিল। তাই আজ আমরা প্রথমে ব্যাটিং করতে চাই।’

টসের পর ঋষভ পন্থ জানান, তিনিও ব্যাটিং বাছতেন। তবে রান তাড়া করার ক্ষেত্রেও সমস্যা হবে বলে তাঁর মনে হয় না।

কেকেআর ইডেন গার্ডেন্সে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে আইপিএল শুরু করেছিল। এরপর চিন্নাস্বামীতে আরসিবিকে হারিয়ে বিশাখাপত্তনমে এসেছেন নাইটরা। আর পঞ্জাব ও রাজস্থানের কাছে হেরে ভাইজ্যাগে পৌঁছে শেষ ম্যাচ সিএসকের বিরুদ্ধে জিতেছে দিল্লি ক্যাপিটালস। ফলে দুই দলই আজ রাতে ২ পয়েন্টের লক্ষ্যে ঝাঁপাবে। জয়ের ধারা বজায় রাখাই লক্ষ্য পন্থ-শ্রেয়সদের। এ বার দেখার শেষ অবধি ভাইজ্যাগে হাসি ফোটে কাদের মুখে।

দিল্লি ক্যাপিটালস একাদশ – পৃথ্বী শ, ডেভিড ওয়ার্নার, ঋষভ পন্থ (অধিনায়ক ও উইকেটকিপার), মিচেল মার্শ, ত্রিস্টান স্টাবস, অক্ষর প্যাটেল, সুমিত কুমার, রশিখ সালাম, অনরিখ নর্টজে, ঈশান্ত শর্মা ও খলিল আহমেদ।

ইমপ্যাক্ট পরিবর্ত – অভিষেক পোড়েল, জ্যাক ফ্রেসার, প্রবীন দুবে, কুমার কুশাগ্র ও ললিত যাদব।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *